TRENDS ▸
Tech GupMobilesVivo %e0%a6%93 Iqoo %e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87 %e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87 Android 17 %e0%a6%86%e0%a6%aa%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f %e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0
Android 17 update Vivo iQOO

Vivo ও iQOO ফোনে আসছে Android 17 আপডেট, আপনার ডিভাইস লিস্টে আছে?

Vivo ও iQOO স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। শীঘ্রই এই দুই কোম্পানির একাধিক ডিভাইসে নতুনের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে। আসলে কিছু দিনের মধ্যেই উভয় ব্র্যান্ডের একাধিক ফোনে নতুন সফটওয়্যার আপডেট আসতে চলেছে। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ আপডেট রোলআউটের কাজ…

avatar
Written By : Suman Patra
Updated Now: April 12, 2026 9:06 AM

Vivo ও iQOO স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। শীঘ্রই এই দুই কোম্পানির একাধিক ডিভাইসে নতুনের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে। আসলে কিছু দিনের মধ্যেই উভয় ব্র্যান্ডের একাধিক ফোনে নতুন সফটওয়্যার আপডেট আসতে চলেছে। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ আপডেট রোলআউটের কাজ প্রায় শেষ করে ফেলেছে Vivo। এবার তারা Android 17 নিয়ে কাজ শুরু করেছে। এমনকি ডেভেলপার প্রিভিউ প্রোগ্রামের মাধ্যমে ব্র্যান্ডের বেশ কয়েকটি ডিভাইসে Android 17 এর বিটা ভার্সনও চলে এসেছে।

কোন কোন Vivo স্মার্টফোন আপডেট পাবে

রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত Vivo কোন কোন মডেলে নতুন আপডেট দেবে তা প্রকাশ করেনি। তবে আমরা কোম্পানির আগের আপডেট পলিসি ও ট্র্যাক রেকর্ড দেখে একটি লিস্ট তৈরি করেছি। তাই এই লিস্টে কোনো ডিভাইসের নাম না থাকলে হতাশ হওয়ার কিছু নেই‌।

Vivo X সিরিজে আপডেট আসবে

বলার অপেক্ষা রাখে না যে ভিভো এক্স সিরিজের একাধিক ডিভাইসে নতুন আপডেট আসবে। এই সিরিজে রয়েছে Vivo X300, X300 Pro, X300 Ultra, X300 FE, X200, X200 Pro, X200 FE, X200T, X100 এবং X100 Pro এর মতো ডিভাইস।

V সিরিজেও আপডেট পাওয়া যাবে

এর পাশাপাশি Vivo V70, V70 FE, V70 Elite, V60, V60e, V60 Lite, V60 Lite 4G, V50, V50e, V50 Lite, V50 Lite 4G, V40 এবং V40 Pro এর এই ডিভাইসগুলি নতুন অ্যান্ড্রয়েড আপডেট পেতে পারে।

T ও Y সিরিজের ফোনগুলিতেও মিলবে আপডেট

T সিরিজের বিভিন্ন হ্যান্ডসেট যেমন Vivo T4, T4 Pro, T4 Ultra, T4 Lite, T4x ও T4R এবং Y সিরিজের Y400, Y400 4G, Y400 Pro, Y400 Pro+, Y300 GT, Y300t, Y300i, Y51 Pro, Y31d 4G, Y21 (2026), Y11 (2026) ও Y05 4G মডেলগুলির জন্য কোম্পানি লেটেস্ট আপডেট রোলআউট করবে বলে আশা করা যায়।

iQOO স্মার্টফোনে আসবে আপডেট

আইকোর ফ্ল্যাগশিপ মডেল iQOO 15, 15 Ultra, 15R, 13, 12 এবং 12 Pro তে নতুন আপডেট আসবে বলে ধরে নেওয়া যায়। এর পাশাপাশি Z সিরিজের Z11x, Z10, Z10x, Z10R ও Z10 Lite মডেলগুলি এবং Neo সিরিজের Neo 10, Neo 10R এবং Neo 9 Pro হ্যান্ডসেটগুলিতে আপডেট আসবে।

লিস্টে নাম না থাকলে কী করবেন

যে ডিভাইসগুলি কয়েক বছর আগে লঞ্চ হয়েছে তাদেরকে এই লিস্টে রাখা হয়নি। তবে তার মানে এই নয় যে তারা আপডেট পাবে না। এই বিষয়ে কোম্পানি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাই লিস্টে আপনার ফোনের নাম না থাকলে হতাশ না হয়ে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে।