হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesSamsung One Ui 9 Android 17 Testing To More Galaxy Devices Ahead Of Stable Rollout
Samsung One UI 9 Update

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু

Samsung শীঘ্রই নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডেভেলপের কাজ শেষ করতে চলেছে। সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ভিত্তিক ওয়ান ইউআই ৯ কাস্টম স্কিনের পরীক্ষা শুরু করেছে। আর স্টেবল ভার্সনটি জুলাই মাসেই আসতে পারে বলে মনে করা…

avatar
Written By : Ankita Mondal
Updated Now: July 9, 2026 2:24 PM

Samsung শীঘ্রই নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডেভেলপের কাজ শেষ করতে চলেছে। সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ভিত্তিক ওয়ান ইউআই ৯ কাস্টম স্কিনের পরীক্ষা শুরু করেছে। আর স্টেবল ভার্সনটি জুলাই মাসেই আসতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই অপারেটিং সিস্টেমটি কোম্পানির পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনগুলিতে কাজ করবে। মনে করা হচ্ছে এই ভার্সনে বড় ধরনের ভিজ্যুয়াল পরিবর্তনের বদলে ইউজার ইন্টারফেসে সংশোধন এবং কয়েকটি প্রোডাক্টিভিটি ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

একাধিক গ্যালাক্সি ডিভাইসে পরীক্ষা চলছে

SammyGuru এর এই রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং এই মুহূর্তে বিভিন্ন ধরনের Galaxy ডিভাইসে One UI 9 কাস্টম স্কিন পরীক্ষা করছে। Galaxy S26 সিরিজের জন্য বিটা প্রোগ্রাম ইতিমধ্যেই চালু হয়েছে। পাশাপাশি আরও কিছু ফ্ল্যাগশিপ ফোন ও ফোল্ডেবল ডিভাইস আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাবলিক টেস্টিং পর্যায়ে যুক্ত হবে।

নতুন ফোল্ডেবল ফোনের সাথে আসতে পারে স্টেবল ভার্সন

রিপোর্টে আরও বলা হয়েছে, One UI 9 এর স্টেবল ভার্সন স্যামসাংয়ের আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনগুলির সঙ্গে লঞ্চ হবে। অর্থাৎ Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Fold Wide এবং Galaxy Z Flip 8 এর সাথেই নতুন অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। রোলআউটের সময় যত এগিয়ে আসবে, ততই আরও বেশি গ্যালাক্সি স্মার্টফোন, ফোল্ডেবল ফোন এবং ট্যাবলেটকে পরীক্ষার আওতায় আনা হতে পারে।

কোন কোন Galaxy S সিরিজের ডিভাইসে টেস্ট হচ্ছে

স্যামসাংয়ের ইন্টারনাল সার্ভারে নিম্নলিখিত Galaxy S সিরিজের ডিভাইসগুলির জন্য One UI 9 টেস্ট বিল্ড থাকার তথ্য পাওয়া গেছে-

  • Galaxy S26
  • Galaxy S26+
  • Galaxy S26 Ultra
  • Galaxy S25
  • Galaxy S25+
  • Galaxy S25 Ultra
  • Galaxy S24
  • Galaxy S24+
  • Galaxy S24 Ultra
  • Galaxy S24 FE

Galaxy Z ফোল্ডেবল সিরিজও লিস্টে

ফোল্ডেবল ডিভাইসগুলির মধ্যেও একাধিক মডেল এই পরীক্ষার অংশ, এগুলি হল-

  • Galaxy Z Fold 8 Ultra (এখনও প্রকাশিত হয়নি)
  • Galaxy Z Fold 8 (Wide) (এখনও প্রকাশিত হয়নি)
  • Galaxy Z Flip 8 (এখনও প্রকাশিত হয়নি)
  • Galaxy Z Fold 7
  • Galaxy Z Flip 7

Galaxy A সিরিজের কয়েকটি ফোনেও পরীক্ষা

মিড-রেঞ্জ সেগমেন্টকেও বাদ দিচ্ছে না স্যামসাং। রিপোর্টে বলা হয়েছে, নিচের ডিভাইসগুলির জন্যও One UI 9 টেস্ট বিল্ড রয়েছে-

  • Galaxy A57
  • Galaxy A56
  • Galaxy A34
  • Galaxy A18 (এখনও প্রকাশিত হয়নি)
  • Galaxy A17
  • Galaxy A16

Galaxy ট্যাবলেটেও চলছে One UI 9 পরীক্ষা

শুধু স্মার্টফোন নয়, Galaxy ট্যাব সিরিজের একাধিক মডেলও এই পরীক্ষার অংশ-

  • Galaxy Tab S12+
  • Galaxy Tab S12 Ultra
  • Galaxy Tab S11
  • Galaxy Tab S11 Ultra
  • Galaxy Tab S10+
  • Galaxy Tab S10 Ultra

যদিও স্যামসাং এখনও এই বিষয়ে কিছু জানায়নি। তাই এই লিস্টে আপনার ডিভাইস না থাকলে মন খারাপ করার কিছু নেই।