হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesIphone 18 Iphone 18e May Come With 9gb Ram Upgrade For Apple Intelligence
iPhone 18

বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে

চলতি বছরের শেষ কোয়ার্টারে বাজারে আসবে iPhone 18 সিরিজ। এখনও পর্যন্ত শোনা যাচ্ছে, এই সিরিজের অধীনে iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং iPhone Ultra মডেলগুলি শুরুতে লঞ্চ হতে পারে। যেখানে iPhone 18 আগামী বছরের শুরুতে আত্মপ্রকাশ করতে পারে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 8, 2026 9:28 AM

চলতি বছরের শেষ কোয়ার্টারে বাজারে আসবে iPhone 18 সিরিজ। এখনও পর্যন্ত শোনা যাচ্ছে, এই সিরিজের অধীনে iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং iPhone Ultra মডেলগুলি শুরুতে লঞ্চ হতে পারে। যেখানে iPhone 18 আগামী বছরের শুরুতে আত্মপ্রকাশ করতে পারে। স্বাভাবিকভাবেই ডিভাইসগুলি নিয়ে এখন থেকেই বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। আজ যেমন নয়া একটি রিপোর্টে বলা হয়েছে, iPhone 18 মডেলে iPhone 17 এর তুলনায় বেশি র‌্যাম থাকবে, যাতে Apple Intelligence আরও ভালোভাবে কাজ করতে পারে। পাশাপাশি iPhone 18e এর র‌্যামও বাড়বে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

iPhone 18 ও iPhone 18e মডেলে ৯ জিবি র‌্যাম থাকবে

টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিস এর বিশ্লেষক মিং-ছি কুও একটি এক্স পোস্টে বলেছেন, অ্যাপলের তুলনামূলক সস্তা মডেল iPhone 18 এবং iPhone 18e-এ ৯ জিবি র‌্যাম দেওয়া হতে পারে। উল্লেখ্য 17 এবং iPhone 17e মডেলে ৮ জিবি র‌্যাম ছিল।

Apple Intelligence এর জন্য বাড়তি মেমোরি

বিশ্লেষকের মতে, আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে অ্যাপল ইন্টেলিজেন্সের সঙ্গে আরও গভীর সিস্টেম-লেভেল ইন্টিগ্রেশন আসতে পারে। সেই কারণেই অতিরিক্ত র‌্যাম স্মুথ পারফরম্যান্স দিতে সাহায্য করবে। মিং-ছি কুও জানিয়েছেন, অ্যাপলের A20 চিপচালিত এই দুই ফোনে অন-ডিভাইস AI ওয়ার্কলোড আরও ভালোভাবে সামলাতে ৯ জিবি DRAM কনফিগারেশন ব্যবহার করা হতে পারে।

Pro মডেলগুলিতে থাকবে ১২ জিবি র‌্যাম

বিশ্লেষক আরও দাবি করেছেন, iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং iPhone Ultra ফোল্ডেবল মডেলে ১২ জিবি র‌্যাম দেওয়া হবে। অর্থাৎ, এগুলির মেমোরি কনফিগারেশন iPhone 17 Pro মডেলের মতো হবে ।পাশাপাশি, দ্বিতীয় প্রজন্মের iPhone Air-এও ১২ জিবি র‌্যাম পাওয়া যেতে পারে।

সব অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার মিলবে না

র‌্যাম বাড়ানো হলেও iPhone 18 এবং iPhone 18e মডেলে অ্যাপল ইন্টেলিজেন্সের দুটি উন্নত ফিচার নাও থাকতে পারে বলে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে। এই ফিচারগুলির মধ্যে রয়েছে Siri-র কণ্ঠের অভিব্যক্তি ও কথা বলার গতি নিজের মতো করে পরিবর্তন করার সুবিধা এবং আরও নির্ভুল অন-ডিভাইস স্পিচ-টু-টেক্সট ডিক্টেশন সিস্টেম। কারণ অ্যাপল স্পষ্টভাবেই জানিয়েছে, এই দুই ফিচার ব্যবহার করতে অন্তত ১২ জিবি র‌্যাম প্রয়োজন।