হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy A F M 7 Smartphones Price Hike Models In India
Samsung Galaxy price hike

দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন

ভারতে Samsung তাদের একাধিক Galaxy সিরিজের স্মার্টফোনের দাম বাড়িয়েছে। জনপ্রিয় এক টিপস্টার সম্প্রতি এক্স পোস্টে জানিয়েছেন, Galaxy A, Galaxy F এবং Galaxy M সিরিজের মোট সাতটি স্মার্টফোনের নির্বাচিত ভ্যারিয়েন্টের মূল্য ৪ জুলাই থেকে বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যেই Samsung India-র অফিসিয়াল…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 9, 2026 9:55 AM

ভারতে Samsung তাদের একাধিক Galaxy সিরিজের স্মার্টফোনের দাম বাড়িয়েছে। জনপ্রিয় এক টিপস্টার সম্প্রতি এক্স পোস্টে জানিয়েছেন, Galaxy A, Galaxy F এবং Galaxy M সিরিজের মোট সাতটি স্মার্টফোনের নির্বাচিত ভ্যারিয়েন্টের মূল্য ৪ জুলাই থেকে বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যেই Samsung India-র অফিসিয়াল ওয়েবসাইটেও বেশ কয়েকটি মডেলকে নতুন দামে তালিকাভুক্ত হতে দেখা গেছে। গত কয়েক মাস ধরেই ভারতে স্যামসাং স্মার্টফোনের দামে একাধিকবার পরিবর্তন দেখা গেছে। যদিও এর আগে মেমোরি চিপের মূল্যবৃদ্ধিকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হলেও, এবারে দাম বাড়ার কারণ এখনও সংস্থাটি জানায়নি।

কোন কোন Galaxy ফোনের দাম বেড়েছে

টিপস্টার আহসান (@AhsanKharbai) তার পোস্টে নিশ্চিত করেছেন যে, ভারতে Galaxy A06 5G, Galaxy A07, Galaxy A07 5G, Galaxy A17 5G, Galaxy F17 5G, Galaxy F07 এবং Galaxy M07 এখন নতুন দামে বিক্রি হবে। নতুন দাম ৪ জুলাই থেকেই কার্যকর হয়েছে।

Galaxy A07 এবং Galaxy A07 5G এর নতুন দাম

এই মুহূর্তে Galaxy A07 এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়ছে ১১,৯৯৯ টাকা।‌‌ যেখানে আগে এর দাম ছিল ১০,৯৯৯ টাকা।

অন্যদিকে, Galaxy A07 5G এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি‌ স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম ১৭,৯৯৯ টাকা, যা আগে ছিল ১৬,৯৯৯ টাকা। একইভাবে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা থেকে বেড়ে ১৯,৯৯৯ টাকা হয়েছে।

Galaxy A06 5G এর দামও বেড়েছে

Galaxy A06 5G ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ১৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আগে এর দাম ছিল ১৩,৯৯৯ টাকা।

এছাড়া ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি‌ স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম ১৬,৯৯৯ টাকা, যা আগে ছিল ১৫,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামও ১৭,৯৯৯ টাকা থেকে বেড়ে ১৮,৯৯৯ টাকা হয়েছে।

Galaxy M07 এবং Galaxy F07 এর নতুন দাম

Samsung Galaxy M07 এবং Galaxy F07 এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামও বাড়ানো হয়েছে। এখন দুটি স্মার্টফোনেরই দাম ১১,৩৯৯ টাকা। আগে এই ভ্যারিয়েন্টগুলির দাম ছিল ১০,৩৯৯ টাকা।

Galaxy A17 5G এর সব ভ্যারিয়েন্টেই মূল্য বৃদ্ধি

রিপোর্ট অনুযায়ী, Galaxy A17 5G এর সমস্ত ভ্যারিয়েন্ট কিনতে এখন খরচ বাড়বে। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম ২৩,৪৯৯ টাকা, যা আগে ছিল ২২,৪৯৯ টাকা।

একইভাবে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৪৯৯ টাকা থেকে বেড়ে ২৫,৪৯৯ টাকা হয়েছে। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা থেকে বেড়ে ২৯,৯৯৯ টাকা হয়েছে।

Galaxy F17 5G‌ এর নতুন দাম

Galaxy F17 5G মডেলের সব ভ্যারিয়েন্টের দামও বাড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ১৯,৯৯৯ টাকা, যা আগে ছিল ১৮,৯৯৯ টাকা।

আবার ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা থেকে বেড়ে ২১,৯৯৯ টাকা হয়েছে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম ২৩,৯৯৯ টাকা, যা আগে ছিল ২২,৯৯৯ টাকা।