প্রত্যাশামতোই সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Motorola Moto G Max। G সিরিজের এই নতুন মডেলটি কোম্পানির দ্বিতীয় ‘Max’ ফোন। প্রথম মডেলটি গত মাসে Motorola Edge 70 Max নামে এসেছিল। নয়া মডেলে রয়েছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ প্রসেসর। এছাড়া Moto G Max হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। আসুন স্মার্টফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Moto G Max এর দাম ও সেলের তারিখ
ভারতে Moto G Max এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা।
এটি তিনটি রঙে এসেছে, যেগুলি হল প্যানটোন অ্যালাসক্যান ব্লু, প্যানটোন ম্যালাগা এবং প্যানটোন স্টারগেজার। ক্রেতারা Flipkart থেকে ডিভাইসটি কিনতে পারবেন।
লঞ্চ অফার হিসেবে, যেসব ক্রেতা মোটো জি ম্যাক্স কেনার সময় অ্যাক্সিস ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করবেন তারা ১০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। সাথে রয়েছে ১,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস। ফোনটির বিক্রি শুরু হবে ২০ আগস্ট দুপুর ১২টা থেকে।
Moto G Max এর ফিচার ও স্পেসিফিকেশন
ডুয়াল-সিমের Moto G Max মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলবে। এতে দুটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৭২ ইঞ্চি (১০৮০×২৪০০ পিক্সেল) ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে।
প্রসেসর, RAM ও স্টোরেজ
পারফরম্যান্সের জন্য মোটো ফোনে স্ন্যাপড্রাগন ৬এপ জেন ৪ চিপসেট দেওয়া হয়েছে। এটি ৬ জিবি LPDDR5x র্যাম এবং ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। আবার এতে র্যাম বুস্ট ফিচারের মাধ্যমে ২৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম পাওয়া যাবে।
ক্যামেরা
Moto G Max ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 600 সেন্সর, যার অ্যাপারচার এফ/১.৮। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার এফ/২.২। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩০ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করবে। মোটোরলার দাবি ফুল চার্জে এই ব্যাটারি ৬৩ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এই ডিভাইসে IP64 রেটিং রয়েছে, যা ধুলো ও জলের ছিটে থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি ফোনটি MIL-STD-810H ডিউরেবিলিটি স্ট্যান্ডার্ড সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক।

