হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesMoto G Max With Snapdragon 6s Gen 4 Chip 7000mah Battery Available With Discount Price Offers
Moto G Max

Moto G Max কম দামে কেনার সুযোগ, রয়েছে বড় ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা

Motorola সম্প্রতি ভারতে G সিরিজের নতুন স্মার্টফোন Moto G Max‌ লঞ্চ করেছে। কয়েকদিন আগে ছিল হ্যান্ডসেটটির প্রথম সেল। তবে আপনি চাইলে এখনও লঞ্চ অফার সহ ডিভাইসটি কিনতে পারবেন। ই-কমার্স সাইট Flipkart এখন এর ওপর বাম্পার ডিসকাউন্ট অফার এনেছে। জানিয়ে রাখি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 2, 2026 12:49 PM

Motorola সম্প্রতি ভারতে G সিরিজের নতুন স্মার্টফোন Moto G Max‌ লঞ্চ করেছে। কয়েকদিন আগে ছিল হ্যান্ডসেটটির প্রথম সেল। তবে আপনি চাইলে এখনও লঞ্চ অফার সহ ডিভাইসটি কিনতে পারবেন। ই-কমার্স সাইট Flipkart এখন এর ওপর বাম্পার ডিসকাউন্ট অফার এনেছে। জানিয়ে রাখি Moto G Max‌ হল ভারতে ব্র্যান্ডের দ্বিতীয় ‘Max’ স্মার্টফোন। এতে আছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং নতুন স্ন্যাপড্রাগন প্রসেসর।

Moto G Max এর দাম ও অফার

ভারতে মোটো জি ম্যাক্স এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। এটি প্যানটোন অ্যালাসকান ব্লু, প্যানটোন মালাগা ও প্যানটোন স্টারগেজার কালার অপশনে এসেছ।

অফারের কথা বললে, Moto G Max কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ২,২৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে ১,০০০ টাকা ডিসকাউন্ট। আবার যোগ্য ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ জিও সিম অফার। এর মধ্যে মিলবে ১৮ মাসের জন্য ৫,০০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং Google Gemini Pro-এর অ্যাক্সেস।

Moto G Max এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়াল সিমের এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলবে। এতে দুটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছর ধরে সিকিউরিটি আপডেট আসবে। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন ১,০৮০ x ২,৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ১,০৫০ নিটস। স্ক্রিনের সুরক্ষার জন্য করনিং গরিলা ৭আই দেওয়া হয়েছে।

প্রসেসর ও RAM

পারফরম্যান্সের জন্য মোটোর এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে।এর সঙ্গে দেওয়া হয়েছে ৬ জিবি LPDDR5x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ। পাশাপাশি রয়েছে মোটোরোলার র‌্যাম বুস্ট ফিচার, যার মাধ্যমে ফোনের র‌্যাম বাড়িয়ে ২৪ জিবি পর্যন্ত করা যাবে।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Moto G Max‌ মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 600 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি, ফুল চার্জে এটি ৬৩ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।

কানেক্টিভিটি ও সিকিউরিটি

কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ডুয়েল সিম ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই ৫, ব্লুটুথ ৫.১, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

এই ফোনে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স উপস্থিত। পাশাপাশি এটি MIL-STD-810H ডিউরেবিলিটি স্ট্যান্ডার্ড সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক।