হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesRedmi 17 5g Launched Price In India 23999 Battery 7900mah Specification
Redmi 17 5G

Redmi 17 5G ভারতে বড় ব্যাটারি ও Snapdragon প্রসেসর সহ লঞ্চ হল, দাম কত

শাওমির সাব-ব্র্যান্ড রেডমি আজ ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Redmi 17 5G লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে ২৩,৯৯৯ টাকা থেকে। ফোনটি চলতি মাসের ১০ তারিখ থেকে পাওয়া যাবে। জনপ্রিয় ই-কমার্স সাইটের পাশাপাশি শাওমির নিজস্ব অনলাইন স্টোর থেকেও হ্যান্ডসেটটি কেনা…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 3, 2026 11:49 PM

শাওমির সাব-ব্র্যান্ড রেডমি আজ ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Redmi 17 5G লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে ২৩,৯৯৯ টাকা থেকে। ফোনটি চলতি মাসের ১০ তারিখ থেকে পাওয়া যাবে। জনপ্রিয় ই-কমার্স সাইটের পাশাপাশি শাওমির নিজস্ব অনলাইন স্টোর থেকেও হ্যান্ডসেটটি কেনা যাবে। গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতীয় ভ্যারিয়েন্টও তিনটি কালার অপশনে এসেছে। Redmi 17 5G মডেলের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৭৯০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৪ সিরিজের চিপসেট এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

Redmi 17 5G এর ভারতে দাম ও সেলের তারিখ

ভারতে রেডমি ১৭ ৫জি এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা। তবে অফারে মডেল দুটি দাম যথাক্রমে ২৩,৯৯৯ টাকায় এবং ২৬,৯৯৯ টাকায় কেনা যাবে।

Redmi 17 5G এর ভারতে প্রথম সেল অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। এটি Amazon এবং Xiaomi-এর অনলাইন স্টোরের মাধ্যমে কেনা যাবে। ডিভাইসটি অ্যাবসোলিউড ব্ল্যাক, এন্ডলেস ব্লু এবং ইটারনাল অরেঞ্জ কালার অপশনে এসেছে।

Redmi 17 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের Redmi 17 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এর রেজোলিউশন ৭২০ x ১৬০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৮২৫ নিটস এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই দেওয়া হয়েছে।

চিপসেট ও স্টোরেজ

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ আরও ২টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এদিকে ধুলো এবং জলের ছিটে থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং উপস্থিত।

ক্যামেরা ও সিকিউরিটি

ফটোগ্রাফির জন্য Redmi 17 5G মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। যদিও দ্বিতীয় ক্যামেরার স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার।

ব্যাটারি ও ফাস্ট চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।