হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesPoco X8 Power Poco X8 Launched India Price Specification 10000mah Battery
Poco X8 Power

Poco X8 Power ও Poco X8 ভারতে ১০০০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম কত

Poco X8 Power সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। এটি কোম্পানির X8 সিরিজের চতুর্থ স্মার্টফোন। একই দিনে Poco X8 মডেলের ওপর থেকেও পর্দা সরানো হয়েছে। এর আগে ভারতে Poco X8 Pro এবং Poco X8 Pro Max লঞ্চ হয়েছিল। সদ্য বাজারে আসা ডিভাইস…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 6, 2026 11:07 PM

Poco X8 Power সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। এটি কোম্পানির X8 সিরিজের চতুর্থ স্মার্টফোন। একই দিনে Poco X8 মডেলের ওপর থেকেও পর্দা সরানো হয়েছে। এর আগে ভারতে Poco X8 Pro এবং Poco X8 Pro Max লঞ্চ হয়েছিল। সদ্য বাজারে আসা ডিভাইস দুটির শীঘ্রই ভারতে বিক্রি শুরু হবে। এর মধ্যে পাওয়ার মডেলটি দুটি কালার অপশনে, আর বেস মডেলটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। Power মডেলের মূল আকর্ষণ এর ব্যাটারি ক্যাপাসিটি। এতে ১০০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যেখানে Poco X8 এসেছে ৯০০০ এমএএইচ ব্যাটারির সাথে। দুই হ্যান্ডসেটেই ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত।

Poco X8 Power ও Poco X8 এর ভারতে দাম ও সেলের তারিখ

ভারতে Poco X8 এর দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে Poco X8 Power এর প্রাথমিক মডেলের মূল্য ধার্য করা হয়েছে ৩৫,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে ২,০০০ টাকার কুপন ডিসকাউন্টের পাশাপাশি অতিরিক্ত ১,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।

সাব-ব্র্যান্ড পোকো জানিয়েছে, পোকো এক্স৮ এবং পোকো এম৮ পাওয়ার ভারতে ১১ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে। ফোনগুলি Flipkart এর মাধ্যমে কেনা যাবে। পাওয়ার মডেলটি ব্ল্যাক এবং ইয়েলো কালার অপশনে। অন্যদিকে পোকো এক্স৮ এসেছে ব্ল্যাক, ফিয়ারি অরেঞ্জ ও ফ্রস্ট হোয়াইট কালার অপশনে।

Poco X8 Power ও Poco X8 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের Poco X8 Power ও Poco X8 স্মার্টফোন দুটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস ৩ কাস্টম স্কিনে চলবে। এগুলিতে চারটি ওএস আপগ্রেড এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এদের সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড স্ক্রিন, যার রেজোলিউশন ১,২৮০ x ২,৭৭২ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ব্রাইটনেস ৩৫০০ নিটস পর্যন্ত। এতে HDR10+ এবং ডলবি ভিশনও সাপোর্ট করবে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা ভিক্টাস ২। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য উভয় মডেলে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং উপস্থিত।

পারফরম্যান্স ও স্টোরেজ

পারফরম্যান্সের জন্য Poco X8 Power হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ চিপসেট। অন্যদিকে Poco X8 ডিভাইসে দেওয়া হয়েছে অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ প্রসেসর। গ্রাফিক্সের জন্য এগুলিতে অ্যাড্রেনো জিপিইউ আছে।

এদিকে পাওয়ার মডেলে সর্বোচ্চ ৮ জিবি LPDDR5x স্টোরেজ এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। অন্যদিকে Poco X8-এ রয়েছে LPDDR4x র‌্যাম।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Poco X8 Power ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে X8 মডেলে একই প্রাইমারি সেন্সর সহ ২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উভয় ডিভাইসে যথাক্রমে ৩২ মেগাপিক্সেল ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Poco X8 Power হ্যান্ডসেটে ১০০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে Poco X8 ডিভাইসে রয়েছে ৯০০০ এমএএইচ ব্যাটারি। এই মডেলটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য উভয় ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।