হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesOppo A7 Pro Launch Date Confirmed Specifications Design Teased
Oppo A7 Pro

Oppo A7 Pro এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে, ৮০০০mAh ব্যাটারি সহ থাকবে খাস ফিচার

Oppo A7 Pro চলতি সপ্তাহেই লঞ্চ হতে চলেছে। শুক্রবার সংস্থার পক্ষ থেকে ডিভাইসটির আগমনের তারিখ জানানো হয়েছে। নতুন ফোনটি Oppo-র A7 সিরিজের দ্বিতীয় মডেল হবে। সম্প্রতি চীনে লঞ্চ হওয়া Oppo A7 Pro Max এর নিচে জায়গা করে নেবে এই হ্যান্ডসেটটি।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 7, 2026 9:06 AM

Oppo A7 Pro চলতি সপ্তাহেই লঞ্চ হতে চলেছে। শুক্রবার সংস্থার পক্ষ থেকে ডিভাইসটির আগমনের তারিখ জানানো হয়েছে। নতুন ফোনটি Oppo-র A7 সিরিজের দ্বিতীয় মডেল হবে। সম্প্রতি চীনে লঞ্চ হওয়া Oppo A7 Pro Max এর নিচে জায়গা করে নেবে এই হ্যান্ডসেটটি। লঞ্চের তারিখের পাশাপাশি স্মার্টফোনের সেলের তারিখ, কালার অপশন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানিয়েছে সংস্থাটি। কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই একটি আলাদা মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে। জানা গেছে Oppo A7 Pro মডেলে ৮০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। যেখানে Pro Max মডেলে ১০০০০ এমএএইচ ব্যাটারি ছিল।

১১ সেপ্টেম্বর চীনে লঞ্চ হচ্ছে Oppo A7 Pro

উইবোর একটি পোস্টে ওপ্পো জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর চীনে আত্মপ্রকাশ করবে ওপ্পো এ৭ প্রো। স্থানীয় সময় সকাল ১০টায় ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। লঞ্চের পর ওপ্পো চায়নার অনলাইন স্টোরের মাধ্যমে ডিভাইসটি কেনা যাবে। এটি ডেজার্ট ব্রাউন, এভ্রি স্টেপ ব্লোসাম ও রাইডিং দা ওয়েভস কালার অপশনে আসবে।

থাকবে বড় ব্যাটারি ও IP69K রেটিং

Oppo A7 Pro এর জন্য ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট চালু করা হয়েছে। সেখান থেকে এর কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গিয়েছে। এই স্মার্টফোনে ৮০০০ এমএএইচ ব্যাটারি খাকবে। Oppo-র দাবি, এই ব্যাটারি সাত বছর পর্যন্ত ব্যবহারযোগ্য। আর হ্যান্ডসেটটি IP69K রেটিং সহ আসবে। ফলে ধুলো এবং জল থেকে সুরক্ষা মিলবে।

OLED ডিসপ্লে সহ থাকবে নতুন ওএস

Oppo A7 Pro মডেলে ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে। এর সঙ্গে থাকবে বেশ কিছু এআই চালিত টুল। ওপ্পো নিশ্চিত করেছে যে এই মডেলে সংস্থার লেটেস্ট কালারওএস ১৬ কাস্টম স্কিন পাওয়া যাবে, যা অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হবে। তবে ফোনের দাম সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যাইনি।

স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন

ইতিমধ্যেই ওপ্পো চায়নার অনলাইন স্টোর থেকে Oppo A7 Pro এর প্রি-অর্ডার শুরু হয়েছে। এটি ৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ডিজাইনের কথা বললে, এর পিছনে হরাইজন্টাল পিল শেপড ক্যামেরা মডিউল দেখা যাবে। সেখানে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। সামনের দিকে সেলফি ক্যামেরার জন্য হোল পাঞ্চ ডিসপ্লে কাটআউট মিলবে। ফোনের ডান পাশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল।