Apple আজ ৯ সেপ্টেম্বর তাদের “Surprise and Shine” ইভেন্টে বহু প্রতীক্ষিত iPhone 18 সিরিজ লঞ্চ করেছে। আপাতত কোম্পানি iPhone 18 Pro ও iPhone 18 Pro এর ওপর থেকে পর্দা সরিয়েছে। যদিও এখনও পর্যন্ত টেক জায়ান্টটি iPhone 18 নিয়ে কোনো তথ্য শেয়ার করেনি। তবে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজকের ইভেন্টে Apple তাদের প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে iPhone Duo লঞ্চ করেছে। সম্ভবত নতুন ফোল্ডেবল ডিভাইসকে বাজারে জায়গা করে দিতে কোম্পানি iPhone 18 মডেলটি এখন আনতে চাইছে না। আসুন সদ্য লঞ্চ হওয়া হ্যান্ডসেটগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
iPhone 18 Pro, Pro Max এর দাম ও উপলব্ধতা
ভারতে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max এর দাম শুরু হয়েছে যথাক্রমে ১,৬৪,৯০০ টাকা ও ১,৭৯,৯০০ টাকা থেকে। এটি উভয় ডিভাইসের ২৫৬ জিবি মডেলের মূল্য, যা আগের মডেলগুলির থেকে অনেকটাই বেশি। উল্লেখ্য, iPhone 17 Pro এর দাম শুরু হয়েছিল ১,৩৪,০০০ টাকা থেকে।
আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ভারতে অ্যাপল স্টোর সহ অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইট থেকে কেনা যাবে। এদের সেল শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। আর প্রি-অর্ডার করা যাবে ১২ সেপ্টেম্বর থেকে। অর্থাৎ আপনি নতুন আইফোন এই শনিবার থেকেই বুক করতে পারবেন।
iPhone 18 Pro ও iPhone 18 Pro Max চারটি কালার অপশনে এসেছে – ব্ল্যাক, লাইট ব্লু, বারগান্ডি এবং সিলভার।
iPhone 18 Pro, Pro Max এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিজাইন ও ডিসপ্লে : নতুন আইফোন মডেল দুটি iPhone 17 এর মতো ডিজাইন সহ এসেছে। এদের পিছনে আয়তকার ক্যামেরা আইল্যান্ডের মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর উপস্থিত। তবে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max এর সামনে ডায়নামিক আইল্যান্ড ছোট করা হয়েছে।
প্রসেসর ও ব্যাটারি: iPhone 18 Pro মডেল দুটি অ্যাপলের নতুন A20 চিপের সাথে এসেছে। এটি TSMC এর ২ এনএম চিপ। আগের তুলনায় এই চিপ ১৫ শতাংশ ভালো পারফরম্যান্স দেবে এবং ৩০ শতাংশ বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে।
ব্যাটারির বিষয়ে বলতে গিয়ে Apple জানিয়েছে, প্রো মডেলটি iPhone 17 Pro Max এর মতো ব্যাটারি সহ এসেছে। ফলে এটি ৩৬ ঘন্টা ভিডিও দেখতে দেবে। আর iPhone 18 Pro Max ডিভাইসটি আরও বড় ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ঘন্টা ভিডিও দেখতে দেবে। প্রো মডেলগুলি ১৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে কোম্পানি দাবি করেছে।
ক্যামেরা: iPhone 18 Pro মডেলে ভ্যারিয়েবল অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল নতুন রিয়ার ক্যামেরা উপস্থিত। অ্যাপল জানিয়েছে এটা তাদের সবচেয়ে অ্যাডভ্যাান্স ক্যামেরা সিস্টেম। এতে ডলবি ভিশন এইচডিআর সহ ৪কে রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করা যাবে।
অ্যাপল ভিডিও এডিটের সুবিধাও বাড়িয়েছে। এখন থেকে সাধারণ ভিডিও রেকর্ড করার পর তাতে সিনেম্যাটিক এফেক্ট যুক্ত করা যাবে। এছাড়া নতুন প্রো কন্ট্রোলের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াইট ব্যালেন্স, অ্যাপারচার প্রভৃতি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই কন্ট্রোল ফটোগ্রাফি ও ভিডিও, উভয় ক্ষেত্রে পাওয়া যাবে।

