ভারতে বেশ কয়েকটি পুরানো iPhone মডেলের দাম বাড়ালো Apple। গতকাল নতুন iPhone 18 Pro সিরিজ এবং iPhone Duo লঞ্চের পর কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে iPhone 17, iPhone Air ও iPhone 17e কিনতে চাইলে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে। এদের মধ্যে iPhone Air এর দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। এর ১ টিবি মডেলের মূল্য লঞ্চের সময়ের তুলনায় ৬৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
iPhone 17 এর দাম কত বাড়ল
গত সেপ্টেম্বরে লঞ্চ হওয়া আইফোন ১৭ মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৮২,৯০০ টাকা। এখন সেই একই মডেলের দাম বেড়ে হয়েছে ৯৯,৯০০ টাকা। অর্থাৎ এক লাফে ১৭,০০০ টাকা দাম বেড়েছে।
এদিকে iPhone 17 এর ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম আগে ছিল ৯৯,৯০০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ১,২৪,৯০০ টাকা। যদিও অ্যাপল এখনও ১ টিবি মডেলের নতুন দাম জানায়নি। তবে আশা করা যায় এই মডেলের দামও ৩০,০০০ টাকার কাছাকাছি বাড়ানো হবে।
iPhone 17 এর নতুন দাম
| মডেল | লঞ্চের সময় দাম | নতুন দাম |
|---|---|---|
| ২৫৬ জিবি | ৮২,৯০০ টাকা | ৯৯,৯০০ টাকা |
| ৫১২ জিবি | ৯৯,৯০০ টাকা | ১,২৪,৯০০ টাকা |
দাম বাড়ার পর iPhone Air এর নতুন মূল্য
এবার আসা যাক আইফোন এয়ার মডেলের প্রসঙ্গে। অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন হিসেবে বাজারে আসা এই মডেলের দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। লঞ্চের সময় এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১,১৯,৯০০ টাকা। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ১,৪৯,৯০০ টাকা।
আবার এর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৩৯,৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১,৭৪,৯০০ টাকা। আর ১ টিবি ভ্যারিয়েন্টের দাম ১,৫৯,৯০০ টাকা থেকে বেড়ে ২,২৪,৯০০ টাকায় পৌঁছেছে।
iPhone Air এর পুরানো ও নতুন দাম
| মডেল | লঞ্চের সময় দাম | নতুন দাম |
|---|---|---|
| ২৫৬ জিবি | ১,১৯,৯০০ টাকা | ১,৪৯,৯০০ টাকা |
| ৫১২ জিবি | ১,৩৯,৯০০ টাকা | ১,৭৪,৯০০ টাকা |
| ১ টিবি | ১,৫৯,৯০০ টাকা | ২,২৪,৯০০ টাকা |
iPhone 17e এর দাম বৃদ্ধি
Apple iPhone 17e কোম্পানির তুলনামূলক সস্তা মডেল হিসেবে বাজারে এসেছিল। চলতি বছরের মার্চে লঞ্চ হওয়া এই ফোনের দাম শুরু হয়েছিল ৬৪,৯০০ টাকা থেকে। এখন দাম বেড়ে হয়েছে ৮৪,৯০০ টাকা। অর্থাৎ iPhone 17e এর দামও ২০,০০০ টাকা বেড়েছে।
iPhone 17 Pro ও 17 Pro Max বন্ধ
নতুন iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max লঞ্চ হওয়ার পর Apple তাদের অনলাইন স্টোর থেকে iPhone 17 Pro ও iPhone 17 Pro Max মডেল দুটি সরিয়ে দিয়েছে। যদিও থার্ড পার্টি রিটেল স্টোরগুলিতে মডেল দুটি এখনও পাওয়া যাচ্ছে।

