TRENDS ▸
Tech GupAutomobileRoyal Enfield Scram 440 Official Launch May Happen In January
Royal Enfield Scram 440 Official Launch

রয়্যাল এনফিল্ডের প্রথম 440 সিসি বাইক লঞ্চ হবে এই মাসেই

সাম্প্রতিক সময়ে একের পর এক নতুন মোটরবাইকের উপর থেকে পর্দা সরিয়েছে রয়্যাল এনফিল্ড। যে লিস্টে রয়েছে Goan Classic 350 থেকে শুরু করে Classic 650 Twin এবং Interceptor Bear 650। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে Scram 440-এর নাম। এটি সংস্থার প্রথম…

avatar
Written By : Suman Patra
Updated Now: January 4, 2025 5:17 PM

সাম্প্রতিক সময়ে একের পর এক নতুন মোটরবাইকের উপর থেকে পর্দা সরিয়েছে রয়্যাল এনফিল্ড। যে লিস্টে রয়েছে Goan Classic 350 থেকে শুরু করে Classic 650 Twin এবং Interceptor Bear 650। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে Scram 440-এর নাম। এটি সংস্থার প্রথম 440 সিসি মোটরসাইকেল হিসাবে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। নতুন মডেলটি Scram 411-কে রিপ্লেস করবে।

Royal Enfield Scram 440 জানুয়ারিতে লঞ্চ হতে পারে

পুরনো স্ক্র্যাম 411-এর তুলনায় নতুন রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440-এর সবচেয়ে বড় আপগ্রেড হবে আরও শক্তিশালী 443 সিসি ইঞ্জিন। এই নতুন LS 440 পাওয়ারট্রেন আরও ভালো পারফরম্যান্স দেবে এবং 4.5 শতাংশ বেশি শক্তি উৎপন্ন করবে। বাইকটি 6,250 আরপিএম গতিতে 25.4 হর্সপাওয়ার উৎপন্ন করতে সক্ষম। এমনকি, টর্কের পরিমাণ 6.5 শতাংশ বেড়েছে। এখন 4,000 আরপিএমেই সর্বাধিক 34 নিউট্রন মিটার টর্ক পাওয়া যাবে।

স্ক্র্যাম 440 কমবেশি স্ক্র্যাম 411- এর মতোই দেখতে। বাইকের গোলাকার হেডলাইটের চারপাশে থাকছে একটি ছোট কাউল। বড় ফুয়েল ট্যাঙ্ক এবং স্লিম টেল সেকশন লক্ষ্য করা যাবে বাইকটিতে। ফোর্স টিল, ফোর্স গ্রে, ফোর্স ব্লু, ট্রেইল গ্রিন এবং ট্রেল ব্লু নামে চারটি নতুন কালার অপশনে মোটরসাইকেলটি বিক্রি করবে রয়্যাল এনফিল্ড।

ফিচার্সের কথা বললে এনফিল্ডের এই বাইকে পাওয়া যাবে এলইডি হেডলাইট, সুইচেবল ডুয়াল-চ্যানেল ABS, ডিজিটাল অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট। টেক-স্যাভি রাইডাররা ট্রিপার পডও বেছে নিতে পারবেন, যা টার্ন-বাই-টার্ন নেভিগেশন প্রদান করে। স্ট্যান্ডার্ড হিসাবে স্পোকযুক্ত চাকা থাকলেও অ্যালয়ে আপগ্রেড করার বিকল্প মিলবে। বাইকটির সামনে 19 ইঞ্চি চাকা এবং পিছনে 17 ইঞ্চি চাকা থাকছে।