TRENDS ▸
Tech GupGadgetsRedmi K Pad Spotted Imda Database Singapore Ahead Of Launch Today In China
Redmi K Pad Spotted IMDA Database

চীনে আজ আসার আগে IMDA ডেটাবেসে তালিকাভুক্ত Redmi K Pad, গ্লোবাল লঞ্চ এখন সময়ের অপেক্ষা

চীনে আজ লঞ্চ হতে চলেছে Redmi K Pad। তবে শুধু চীনে নয়, ট্যাবলেটটি গ্লোবাল মার্কেটেও শীঘ্রই পা রাখবে। কারণ, আজ সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন ডেটাবেসে এর গ্লোবাল ভার্সনকে দেখা গেছে। ফলে বলতে দ্বিধা নেই যে সিঙ্গাপুরে Redmi K Pad এর আগমন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 8:43 PM

চীনে আজ লঞ্চ হতে চলেছে Redmi K Pad। তবে শুধু চীনে নয়, ট্যাবলেটটি গ্লোবাল মার্কেটেও শীঘ্রই পা রাখবে। কারণ, আজ সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন ডেটাবেসে এর গ্লোবাল ভার্সনকে দেখা গেছে। ফলে বলতে দ্বিধা নেই যে সিঙ্গাপুরে Redmi K Pad এর আগমন আসন্ন। এই ট্যাবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। আসুন ট্যাবলেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Redmi K Pad উপস্থিত হল IMDA ডেটাবেসে

সিঙ্গাপুরের IMDA ডেটাবেসে রেডমি কে প্যাড 25079RPDCG মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যেখানে কে প্যাড এর চীনা ভ্যারিয়েন্টের মডেল নম্বর 25079RPDCC। উপরের মডেল নম্বরের শেষে G থাকার অর্থ এটি গ্লোবাল ভ্যারিয়েন্ট। যদিও, গ্লোবাল মার্কেটে ট্যাবটি একই নামে আসবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। কারণ রেডমি এর আগেও একই ডিভাইসকে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন নামে লঞ্চ করেছে।

Redmi K Pad এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রেডমি কে প্যাড ট্যাবে ৮.৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে, যা ৩কে রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ১৬ জিবি LPDDR5x র‌্যাম ও ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ সহ এসেছে। এই ডিভাইসে ডুয়াল স্পিকার, ডুয়াল ইউএসবি সি পোর্ট এবং X-axis লিনিয়ার মোটরও থাকবে।

Redmi K Pad এর সম্ভাব্য দাম

চীনে রেডমি কে প্যাড এর দাম রাখা হবে প্রায় ৪,০০০ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭,৭০০ টাকার সমান। এটি স্মোকি পার্পেল, স্প্রুস গ্রীন এবং ডিপ ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

এদিকে, Xiaomi-র আরও কয়েকটি নতুন ট্যাবলেটের নাম EEC সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে, যাদের মডেল নম্বর 25097RP43G, 25091RP04G, এবং 25099RP08G। এগুলির মডেল নম্বরে “2509” দেখে ধারণা করা হচ্ছে, ডিভাইসগুলি সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। এর মধ্যে একটি, অর্থাৎ 25099RP08G মডেল নম্বরের ট্যাবটি Poco ব্র্যান্ডিং সহ বাজারে পাওয়া যাবে।