TRENDS ▸
Tech GupMobiles108 Megapixel Camera 4g And 5g Smartphones Under 20000 Rupees With Big Battery Display
108 Megapixel Camera 4G and 5G Smartphones Under 20000 Rupees

২০ হাজার টাকার কমে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার 4G ও 5G স্মার্টফোন, Redmi থেকে Realme আছে লিস্টে

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারির দুর্দান্ত স্মার্টফোন খোঁজ করছেন? বাজেট ২০ হাজার টাকার কম? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা Moto, Infinix, Redmi, Realme, Poco-র বেশ কয়েকটি ডিভাইস সম্পর্কে বলবো। এগুলির মধ্যে থেকে আপনি আপনার জন্য সেরা…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 10:58 AM

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারির দুর্দান্ত স্মার্টফোন খোঁজ করছেন? বাজেট ২০ হাজার টাকার কম? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা Moto, Infinix, Redmi, Realme, Poco-র বেশ কয়েকটি ডিভাইস সম্পর্কে বলবো। এগুলির মধ্যে থেকে আপনি আপনার জন্য সেরা মডেলটি বেছে নিতে পারবেন।

২০ হাজার টাকার মধ্যে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার 4G ফোন

Moto G72

মোটো জি৭২ মডেলের দাম শুরু হচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকা থেকে। এতে আছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৬ জিবি র‍্যাম এবং ৫০০০এমএএইচ ব্যাটারি। পিছনে রয়েছে তিনটি ক্যামেরা – প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, সঙ্গে ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স আর ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

Infinix Zero 20

ইনফিনিক্স জিরো ২০ পাওয়া যাচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। এই ফোনেও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট, ৬ জিবি র‍্যাম ও ৪৫০০এমএএইচ ব্যাটারি। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো। ডিভাইসটির বিশেষ আকর্ষণ ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Redmi Note 11s

রেডমি নোট ১১এস এর দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ৫০০০এমএএইচ ব্যাটারি। ক্যামেরা সেটআপে পাবেন ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সঙ্গে ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা

২০০০০ টাকার মধ্যে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার 5G ফোন

Redmi Note 11 Pro+ 5G

রেডমি নোট ১১ প্রো+ ৫জি মডেলটির মূল্য শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরের সঙ্গে পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম এবং ৫০০০এমএএইচ ব্যাটারি। পিছনে আছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।

Realme 10 Pro 5G

রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের দাম ১৮,৯৯৯ থেকে শুরু হচ্ছে। এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট, ৮ জিবি পর্যন্ত র‍্যাম, এবং ৫০০০এমএএইচ ব্যাটারি উপস্থিত। এর পিছনে ১০৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

Poco X6 Neo 5G

পোকো এক্স৬ নিও ৫জি এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯৯ টাকায়। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট, ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, এবং ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে। পিছনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।