TRENDS ▸
Tech GupMobiles108 Megapixel Camera Tecno Pova 6 Neo 5g Available With Discount Offer On Amazon
108 Megapixel Camera Smartphone

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Tecno Pova 6 Neo 5G লোভনীয় অফারে কেনার দারুন সুযোগ

অ্যামাজনের ডিল অফ দা ডে বিভাগে আজ একটি দারুন অফার রয়েছে। এই অফার বিশেষ করে তাদের পছন্দ হবে যারা কম দামে দুর্দান্ত ক্যামেরার ফোন খোঁজ করছেন। আর এই অফার পাওয়া যাচ্ছে Tecno Pova 6 Neo 5G মডেলের সাথে। এতে রয়েছে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 20, 2025 11:39 AM

অ্যামাজনের ডিল অফ দা ডে বিভাগে আজ একটি দারুন অফার রয়েছে। এই অফার বিশেষ করে তাদের পছন্দ হবে যারা কম দামে দুর্দান্ত ক্যামেরার ফোন খোঁজ করছেন। আর এই অফার পাওয়া যাচ্ছে Tecno Pova 6 Neo 5G মডেলের সাথে। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আসুন এর দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Tecno Pova 6 Neo 5G এর দাম ও অফার

Tecno Pova 6 Neo 5G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১৩,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এর ওপর মিলছে ১,০০০ টাকার কুপন ডিসকাউন্ট। এরপরে ডিভাইসটির দাম কমে আসবে ১২,৯৯৯ টাকায়। এর সাথে ৫০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। সাথে রয়েছে ৬৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আবার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে।

Tecno Pova 6 Neo 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

টেকনো পোভা ৬ নিও ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ডুয়েল LED ফ্ল্যাশসহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। সেলফির জন্য Tecno Pova 6 Neo 5G এর সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য এচে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটি IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিংসহ এসেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক হাইওএস ১৪.৫ কাস্টম স্কিনে চলে।