জয়েন করুন

দশ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‌্যাম, Redmi, Samsung ফোনের লিস্ট দেখুন

avatar
Written By : Suman Patra
Updated Now: March 5, 2025 5:34 PM

আপনি যদি বাজেট সেগমেন্টে লেটেস্ট 5G স্মার্টফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ২০২৫ সালে লঞ্চ হওয়া ফোনগুলির বিষয়ে বলবো। এই ডিভাইসগুলির দাম ১০,০০০ টাকার কম। আর স্যামসাং, রেডমি এবং পোকোর মতো ব্র্যান্ডের স্মার্টফোন এই রেঞ্জে উপলব্ধ আছে। প্রতিবেদনে উল্লেখিত সমস্ত ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২ জিবি পর্যন্ত র‌্যাম আছে।

দশ হাজার টাকার কমে 5G স্মার্টফোন ২০২৫ সালের

Samsung Galaxy F06 5G

এটি স্যামসাংয়ের অন্যতম সস্তা 5G স্মার্টফোন। এটি চলতি বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ০৬ মডেলে আছে ১২টি ৫জি ব্যান্ড। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চালিত। এতে ডুয়াল ক্যামেরা সেটআপে উপস্থিত, যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি এর দাম ৯,৯৯৯ টাকা, এবং অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট দিয়ে পেমেন্টে অতিরিক্ত ৫০০ টাকা ছাড় দেওয়া হবে।

Redmi 14C 5G

রেডমি সি সিরিজের স্মার্টফোনগুলি, পারফরম্যান্স, ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের জন্য পরিচিত। Redmi 14C 5G মডেলে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর এবং ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম দেওয়া হয়েছে। বাজেট ফোন হওয়া সত্ত্বেও, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, দ্রুত চার্জিং সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। অ্যামাজনে এই ফোনটি বিক্রি হচ্ছে ৯,৯৯৯ টাকায়।

Poco M7 5G

এটি একটি নতুন বাজেট স্মার্টফোন। Poco M7 ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট এবং ১২ জিবি র‌্যাম সহ এসেছে। ছবি এবং ভিডিওর জন্য এতে Sony IMX852 সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর প্রথম সেল ৭ মার্চ এবং দাম ৯,৯৯৯ টাকা‌।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি