জয়েন করুন

8000 টাকার কমে 48 মেগাপিক্সেল Sony AI ক্যামেরা স্মার্টফোন, 10 সেপ্টেম্বর পর্যন্ত ধামাকা অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 9, 2025 9:09 AM

এখন বাজেটের মধ্যে কেনা যাবে Sony এর AI ক্যামেরা সহ স্মার্টফোন। আমরা কথা বলছি Tecno Pop 9 5G সম্পর্কে। এই ডিভাইসে রয়েছে ৪৮ মেগাপিক্সেল Sony AI প্রাইমারি রিয়ার ক্যামেরা। আর এর ৪ জিবি র‌্যাম (ভার্চুয়াল র‌্যাম সহ ৮ জিবি) এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন মাত্র ৭,৯৯৯ টাকায় Amazon India-তে তালিকাভুক্ত আছে। আবার আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ফোনটি ৫০০ টাকা ফ্ল্যাট ছাড় সহ বিক্রি হবে।

শুধু তাই নয়, আপনি Tecno Pop 9 5G অর্ডার করার সময় অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৩৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। সাথে রয়েছে এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও। তবে মাথায় রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

ডিসপ্লে

টেকনো পপ ৯ ৫জি ফোনের সামনে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

প্রসেসর ও র‌্যাম

টেকনো পপ ৯ ৫জি ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম, ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Tecno Pop 9 5G হ্যান্ডসেটে ডুয়েল এলইডি সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর উপস্থিত। সাথে রয়েছে সেকেন্ডারি AI লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tecno Pop 9 5G এর অন্যান্য ফিচার

সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। সাউন্ডের জন্য আছে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইওএস ১৪ কাস্টম স্কিনে চলে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি