জয়েন করুন

দশ হাজার টাকা থেকে শুরু, ২০ হাজার টাকার মধ্যে সেরা ফিচার সহ পাঁচ Samsung স্মার্টফোন

avatar
Written By : Suman Patra
Updated Now: March 21, 2025 4:27 PM

সুমন পাত্র, কলকাতা: কেউ পছন্দ করেন অ্যাপল আইফোন, কেউ ওয়ানপ্লাস, তো কেউ রেডমি, ভিভো, মটোরোলার মতো ব্র্যান্ডের স্মার্টফোন। একটা বড় অংশের ক্রেতা স্যামসাংয়ের স্মার্টফোনও পছন্দ করেন। তাদের জন্য এই প্রতিবেদনে ২০ হাজার টাকার কমে সেরা কিছু Samsung স্মার্টফোনের সন্ধান রইল। এই ফোনগুলিতে ক্যামেরা, ব্যাটারি সব ক্ষেত্রেই আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে।

২০ হাজার টাকার মধ্যে Samsung স্মার্টফোন

Samsung Galaxy F06

গত মাসে স্যামসাং ১০ হাজারের নীচে তাদের প্রথম ৫জি ফোন Galaxy F06 লঞ্চ করে। অ্যান্ড্রয়েড ১৫ এর উপর ভিত্তি করে ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন রয়েছে কোম্পানির সর্বশেষ বাজেট স্মার্টফোনে। এতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট এবং HD+ রেজোলিউশন-সহ একটি বড় ৬.৭ ইঞ্চি LCD স্ক্রিন। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল।

Samsung Galaxy M16

মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৭ ইঞ্চি sAMOLED স্ক্রিন আছে। M16 হল গুটি কয়েক ফোনের মধ্যে একটি, যা এখনও মাইক্রোএসডি কার্ড স্লট সহ পাওয়া যায়। এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫ ওএস, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০০০mAh ব্যাটারি। স্মার্টফোনের দাম ১৫,৪৯৯ টাকা।

Samsung Galaxy M35

বড় ব্যাটারি এবং ডিসপ্লে-সহ অন্যতম সেরা কম দামি গ্যালাক্সি ফোন এটি। বিশাল ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ মাল্টিটাস্কিং করার জন্য এক্সিনস ১৩৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ ওএস এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। এই ক্যামেরা দিয়ে ৪কে রেকর্ডিংও করা যাবে। স্মার্টফোনটির দাম ১৪,৫৪৭ টাকা।

Samsung Galaxy F55

হালকা ওজনের স্যামসাং ডিভাইস চাই? গ্যালাক্সি এফ৫৫ হতে পারে সেই বিকল্প। বর্তমানে ২০,০০০ টাকারও কম দামে বিক্রি হচ্ছে। এতে আছে স্ন্যাপড্রাগন ৭ জেনারেশন ১ চিপসেট, ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ স্ক্রিন এবং ফুলএইচডি+ রেজোলিউশন। ফোনের মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট চার্জিং এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ। স্মার্টফোনটির দাম ১৮,৮১৪ টাকা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি