জয়েন করুন

৫০ এমপি ক্যামেরার Samsung Galaxy A55 5G ও Motorola Edge 50 Fusion কিনুন ১৩ হাজার টাকা ডিসকাউন্টে

avatar
Written By : Ankita Mondal
Updated Now: August 27, 2025 3:59 PM

নতুন ফোন কেনার পরিকল্পনা রয়েছে? Samsung বা Motorola আপনার পছন্দের ব্র্যান্ড? তাহলে আপনার জন্য সুখবর। আসলে এই দুই কোম্পানির জনপ্রিয় স্মার্টফোন এখন অনেক কম দামে বিক্রি হচ্ছে। আপনি ১৩ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে ডিভাইসগুলি কিনতে পারবেন। আর এই দুই ফোনের নাম হল Samsung Galaxy A55 5G ও Motorola Edge 50 Fusion। অ্যামাজন ইন্ডিয়ায় এই মডেল দুটি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও এক্সচেঞ্জ বোনাস ও ক্যাশব্যাকের সাথে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy A55 5G এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। তবে এখন এটি মাত্র ২৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। এর সাথে পাওয়া যাবে প্রায় ১৩৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এছাড়া এক্সচেঞ্জ অফারে প্রায় ২৫,১০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে।

ফিচার

ফিচারের কথা বললে, Samsung Galaxy A55 5G এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৪৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Motorola Edge 50 Fusion 5G এর দাম ও অফার

লঞ্চের সময় মোটোরোলা এজ ৫০ ফিউশন ৫জি এর ৮ জিবি র‌্যাম বা ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২২,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজনে (হট পিঙ্ক কালার ভ্যারিয়েন্ট) এটি মাত্র ১৮,৯৩৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে ৭৫০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ৯৪৬ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর এক্সচেঞ্জ অফারে প্রায় ১৭,৯০০ টাকা ডিসকাউন্ট মিলবে।

স্পেসিফিকেশন

Motorola Edge 50 Fusion 5G ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ক্যামেরা বিভাগে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে