TRENDS ▸
Tech GupMobiles50 Megapixel Selfie 100 Megapixel Camera Smartphone Tecno Camon 30 5g Discount Offer Till 30 June
Tecno Camon 30 5G Discount

Tecno Camon 30 5G: দাম কমলো এই জনপ্রিয় ফোনের, সামনে ও পিছনে আছে ৫০ মেগাপিক্সেল ও ১০০ মেগাপিক্সেল ক্যামেরা

যদি আপনি এমন কোনো 5G স্মার্টফোন খুঁজে থাকেন যার ক্যামেরা হবে দুর্দান্ত কিন্তু দাম থাকবে হাতের নাগালে, তাহলে Tecno Camon 30 5G আপনার জন্য আদর্শ হতে পারে। এই ফোনের পিছনে রয়েছে ১০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, আর সামনে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 11:22 AM

যদি আপনি এমন কোনো 5G স্মার্টফোন খুঁজে থাকেন যার ক্যামেরা হবে দুর্দান্ত কিন্তু দাম থাকবে হাতের নাগালে, তাহলে Tecno Camon 30 5G আপনার জন্য আদর্শ হতে পারে। এই ফোনের পিছনে রয়েছে ১০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, আর সামনে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস সেলফি ক্যামেরা। ডিভাইসটি এখন ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ফলে এখন এটি সস্তায় কেনা যাবে।

Tecno Camon 30 5G এর দাম ও অফার

টেকনো ক্যামন ৩০ ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজন এখন লিমিটেড টাইম অফারে এই ফোনের সাথে ২ হাজার টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে। এই অফার ৩০ জুন পর্যন্ত থাকবে।

কুপন ডিসকাউন্ট ছাড়াও নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরও ১ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আর টেকনো ক্যামন ৩০ ৫জি কেনার সময় যদি আপনি পুরোনো ফোন বদল করতে চান, তাহলে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে দাম আরও কিছুটা কমাতে পারবেন।

Tecno Camon 30 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো ক্যামন ৩০ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলটিপিএস AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০x২৪৩৬ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ১৩০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 30 5G ডিভাইসে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইওএস কাস্টম স্কিনে চলে। কোম্পানির দাবি, এতে ২ বছর পর্যন্ত ওএস এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।