জয়েন করুন

১২ হাজারের কমে 5G ফোন, এখানে Motorola G45 5G ফোনের উপর লোভনীয় অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 24, 2025 9:57 AM

কম দামে 5G স্মার্টফোন কিনতে চাইলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা মোটোরোলার এমন একটি ফোনের কথা বলবো যেটা এখন ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এর নাম Motorola G45 5G। ডিভাইসটি অ্যামাজনে এখন বিশেষ ডিল সহ উপলব্ধ আছে। এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১২,৫০০ টাকা হলেও, ই-কমার্স সাইটে মডেলটি এখন মাত্র ১১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

Motorola G45 5G এর উপর অন্যান্য অফার

সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি ৩১ জুলাই পর্যন্ত ব্যাঙ্ক অফারে Motorola G45 5G আরও ১,০০০ টাকা পর্যন্ত কমে কেনা যাবে। এরসাথে পাওয়া যেতে পারে ৬২৫ পর্যন্ত ক্যাশব্যাক। আর যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে আরও ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে। যদিও এক্সচেঞ্জের পরিমাণ নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Motorola G45 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

Moto G45 5G ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০ x ৭২০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ৫০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর।

ফটোগ্রাফির জন্য এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Motorola G45 5G মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক My UX কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য এতে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সাউন্ডের জন্য পাওয়া যাবে স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস সাপোর্ট।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি