জয়েন করুন

৬ হাজার টাকা দাম কমলো Samsung Galaxy M35 5G স্মার্টফোনের, ট্রিপল ক্যামেরা সহ আছে ৬০০০mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 3:15 PM

কম দামে ভালো 5G ফোন খোঁজ করলে সুখবর। গত বছর বাজারে আসা Samsung Galaxy M35 5G ডিভাইসটি লঞ্চের সময়ের চেয়ে প্রায় ৬ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। আর এই স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। লঞ্চের সময় Samsung Galaxy M35 5G এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। কিন্তু এখন Amazon India-তে এটি মাত্র ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

যদিও অফার এখানেই শেষ নয়। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৪১৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও মিলবে। আবার আপনি চাইলে Samsung Galaxy M35 5G কেনার সময় পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে। তবে এক্সচেঞ্জ অফারে কতটা ছাড় পাওয়া যাবে তা অনেকটাই নির্ভর করবে ফোনের অবস্থা এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Samsung Galaxy M35 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি হ্যান্ডসেটে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০x২৩৪০ পিক্সেল, ব্রাইটনেস ১০০০ নিটস পর্যন্ত এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে।পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে এক্সিনস ১৩৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য সামনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি স্মার্টফোনে ৬০০০ এমএএইচ দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। আর সাউন্ডের জন্য পাওয়া যাবে স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস সাপোর্ট। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি