জয়েন করুন

১০ হাজার টাকার কমে ৮ জিবি র‌্যাম ও ৬৪ এমপি ক্যামেরার 5G ফোন, বিক্রি শুরু Acer Super ZX এর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 27, 2025 11:53 AM

অবশেষে ভারতে বিক্রি শুরু হলো Acer-এর নতুন বাজেট স্মার্টফোন Acer Super ZX এর। তবে একই সাথে লঞ্চ হওয়া Super ZX Pro মডেলটির সেলের তারিখ এখনও জানা যায়নি। এপ্রিল মাসে এই দুই মডেল একসঙ্গে বাজারে এলেও, কেবল Super ZX ফোনটি এখন ভারতে কেনার জন্য উপলব্ধ আছে। অ্যামাজন থেকে আকর্ষণীয় অফার সহ ডিভাইসটি নিজের করা যাবে। আসুন নয়া এই এসার ফোনের দাম ও সেল অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Acer Super ZX এর দাম ও সেল অফার

এসার সুপার জেডএক্স এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা এবং ৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। এটি কালো, নীল ও সবুজ, এই তিনটি রঙে Amazon থেকে কেনা যাচ্ছে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা এর সাথে ১,০০০ টাকা কুপন ডিসকাউন্ট পাবেন।

Acer Super ZX এর স্পেসিফিকেশন ও ফিচার

এসার সুপার জেডএক্স স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। ডিভাইসটি ৪ জিবি র‌্যাম, ৬ জিবি র‌্যাম ও ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং প্রতিটি মডেলেই ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে ৮ জিবি র‌্যাম মডেলটি ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। এতে ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

Acer Super ZX হ্যান্ডসেটটি স্টক অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। ফটোগ্রাফির জন্য রয়েছে ৬৪-মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর ও ২-মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সামনের দিকে ১৩-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে, Super ZX Pro ডিভাইসটি Acer India-এর ওয়েবসাইটে ‘Coming Soon’ ট্যাগ সহ তালিকাভুক্ত আছে। যদিও কোম্পানিটি লঞ্চের সময় জানিয়েছিল ফোন দুটি ১০ দিনের মধ্যে পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি