TRENDS ▸
Tech GupMobilesAi Nova 2 5g Sale Starts Today Flipkart Nova 2 Ultra 5g Will Goes On Sale 17 April
Ai+ Nova 2 5G

সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G

সদ্য ভারতে লঞ্চ হয়েছে Ai+ Nova 2 সিরিজের দুটি ফোন - Ai+ Nova 2 5G এবং Ai+ Nova 2 Ultra 5G। এর সাথে এসেছে Ai+ Nova Flip 5G ফোল্ডেবল ডিভাইস। আজ অর্থাৎ ১৪ এপ্রিল প্রথমবার সিরিজের Nova 2 5G মডেলটি…

avatar
Written By : Julai Mondal
Updated Now: April 14, 2026 7:56 AM

সদ্য ভারতে লঞ্চ হয়েছে Ai+ Nova 2 সিরিজের দুটি ফোন – Ai+ Nova 2 5G এবং Ai+ Nova 2 Ultra 5G। এর সাথে এসেছে Ai+ Nova Flip 5G ফোল্ডেবল ডিভাইস। আজ অর্থাৎ ১৪ এপ্রিল প্রথমবার সিরিজের Nova 2 5G মডেলটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স সাইট Flipkart থেকে হ্যান্ডসেটটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে কোম্পানি এর সাথে আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে। আর আগামী ১৭ এপ্রিল সিরিজের দ্বিতীয় মডেল Ai+ Nova 2 Ultra 5G কেনা যাবে।

দাম ও সেল অফার

ভারতে Ai+ Nova 2 5G এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক, ব্লু, গ্রিন, পিঙ্ক ও পার্পল‌ কালার অপশনে এসেছে।

সেল উপলক্ষে আজ এআই প্লাস নোভা ২ ৫জি মডেলটি ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ও ইএমআই অপশন সহ কেনা যাবে। ব্যাঙ্ক অফারে সর্বোচ্চ ৪৪৯ টাকা বাঁচানো যাবে।

এদিকে Ai+ Nova 2 Ultra 5G এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৬,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। এই মডেলটি ১৭ এপ্রিল Flipkart থেকে ব্ল্যাক, ব্লু, গ্রিন, পার্পল এবং রেড কালার অপশনে কেনা যাবে।

ক্যামেরা ও ব্যাটারি

Ai+ Nova 2 সিরিজের উভয় ফোনে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। তবে আল্ট্রা মডেলে ৩৩ ওয়াট এবং স্ট্যান্ডার্ড মডেলে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য আল্ট্রা ভার্সনে ডুয়েল রিয়ার সেটআপ বর্তমান। এই দুই ক্যামেরা হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX752 সেন্সর, ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। আর Nova 2 5G মডেলে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

ডিসপ্লে ও পারফরম্যান্স

ডুয়েল সিম সাপোর্ট সহ আসা হ্যান্ডসেট দুটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক নেক্সটকিউ অপারেটিং সিস্টেমে চলে। আল্ট্মরা ডেলে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ২৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এদিকে স্ট্যান্ডার্ড মডেলে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে উপস্থিত, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

পারফরম্যান্সের জন্য আল্ট্রা মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।অন্যদিকে Nova 2 5G স্মার্টফোনে অক্টা-কোর Unisoc T8200 চিপসেট দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার

Nova 2 5G ও Nova 2 Ultra 5G ডিভাইসে 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য এগুলিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। দুটি ফোনই IP64 রেটিংসহ এসেছে, ফলে ধুলো ও জল থেকে সুরক্ষা পাওয়া যাবে।