জয়েন করুন

Ai+ Nova 2 Power ভারতে শীঘ্রই লঞ্চ হচ্ছে, ৭০০০mAh ব্যাটারি সহ থাকবে খাস ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 9, 2026 8:45 PM

ভারতে শীঘ্রই নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Ai+। ব্র্যান্ডটি এবার বাজারে আনছে Ai+ Nova 2 Power। যদিও ডিভাইসটির সঠিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে Flipkart এই হ্যান্ডসেটের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে। সেখান থেকেই ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এর ব্যাটারি, চার্জিং স্পিড, প্রসেসর, র‍্যাম ও স্টোরেজ সম্পর্কে জানা গেছে। জানা গেছে এটি পাঁচটি কালার অপশনে এবং দুটি RAM ও স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে।

Ai+ Nova 2 Power এর কালার অপশন

এআই প্লাস নোভা ২ পাওয়ার মডেলের জন্য তৈরি ডেডিকেটেড মাইক্রোসাইট থেকে এর ডিজাইন, কালার, RAM ও স্টোরেজ সম্পর্কিত তথ্য জানা গেছে। ফোনটি ব্লু ফিউশন, ব্লু গোল্ড ফিউশন, ডিপ পার্পেল, মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রিন কালার অপশনে আসবে।

রিয়ার ক্যামেরা ডিজাইন

ডিজাইনের কথা বললে আসন্ন মডেলটি Ai+ Nova 2 Power কোম্পানির অন্যান্য ডিভাইসের তুলনায় কিছুটা আলাদা হবে। এর পিছনে থাকবে উঁচু এবং গোলাকার ক্যামেরা মডিউল। সেখানে দুটি গোলাকার ক্যামেরা রিং এবং একটি এলইডি ফ্ল্যাশ দেখা যাবে। পিছনের অংশে Ai+ ব্র্যান্ডিং নজরে পড়বে। এছাড়া পাওয়ার বাটনে থাকবে লাল রঙের অ্যাকসেন্ট।

ব্যাটারি ও চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য Ai+ Nova 2 Power ডিভাইসে দেওয়া হবে ৭০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর সঙ্গে থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Ai+ দাবি করছে, একবার চার্জ দিলেই এই ব্যাটারি সারাদিন ফোন ব্যবহারের সুবিধা দেবে।

প্রসেসর ও স্টোরেজ অপশন

পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি দুটি RAM ও স্টোরেজ কনফিগারেশনে বাজারে আসবে। এগুলি হবে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। স্মার্টফোনটি কোম্পানির নিজস্ব nxtQ OS অপারেটিং সিস্টেমে চলবে।

আরও পড়ুন

Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Samsung Galaxy A17, A27, F17 ও A07 5G ফোনের দাম বাড়ছে Tecno Pova 8 Pro 5G এর Tonino Lamborghini Edition এডিশন লঞ্চ হল, বিশেষত্ব কি Oppo A7 Pro এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে, ৮০০০mAh ব্যাটারি সহ থাকবে খাস ফিচার Infinix Hot 70 Pro 5G ভারতে Sony ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ২২৯৯৯ টাকা