জয়েন করুন

জুলাইয়ে ভারতে মেগা এন্ট্রি AI+ Pulse ও Nova 5G ফোনের, সামনে এল ডিজাইন ও কালার ভ্যারিয়েন্ট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 8:29 AM

ভারতীয় স্মার্টফোন বাজারে ঝড় তুলতে আসছে AI+। সংস্থাটি এদেশে দুটি ডিভাইস লঞ্চ করবে বলে জানা গেছে, যাদের নাম AI+ Pulse ও AI+ Nova 5G। যদিও কোম্পানির তরফে এখনও এদের লঞ্চ তারিখ জানানো হয়নি, তবে এদের ডিজাইন ও কালার ভ্যারিয়েন্ট সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি জানা গেছে, AI+ Pulse ও AI+ Nova 5G আগামী জুলাই মাসেই ভারতে লঞ্চ হবে। আসুন এদের সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

AI+ Pulse ও AI+ Nova 5G ফোন কোন কোন কালার অপশনে পাওয়া যাবে

AI+ এর তরফে একটি টিজার প্রকাশ করে জানানো হয়েছে যে, Pulse ও Nova 5G স্মার্টফোন দুটি ব্ল্যাক, ব্লু, গ্রীন, পিঙ্ক ও পার্পেল কালার অপশনে পাওয়া যাবে। এগুলি কেবল Flipkart থেকে কেনা যাবে। ইতিমধ্যেই এই ই-কমার্স সাইটে এদের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে।

AI+ Pulse ও AI+ Nova 5G এর স্পেসিফিকেশন ও ডিজাইন

এআই প্লাস পালস ও এআই প্লাস নোভা ৫জি স্মার্টফোনে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। ক্যামেরা মডিউল আয়তকার ডিজাইনের হবে, যার সঙ্গে যুক্ত থাকবে একটি একটোন ফ্ল্যাশ। এআই প্লাস নোভা ৫জি এর পিছনের ক্যামেরার পাশে ‘AI Photography’–এর উল্লেখ থাকায় মনে করা হচ্ছে, এতে এআই-ভিত্তিক ছবি তোলা ও এডিট করার সুবিধা থাকবে।

ফ্রন্ট ডিজাইনেও নজর কেড়েছে নোভা ৫জি। এর সামনে দেখা যাবে ফ্ল্যাট ডিসপ্লে, যার উপরে থাকবে একটি ছোট্ট ওয়াটারড্রপ নচ, এর মধ্যে থাকবে ফ্রন্ট ক্যামেরা। এই ধরনের নচ ডিজাইন এখন আর ট্রেন্ডিং না হলেও, অনেকেই সস্তা ও মিড-রেঞ্জ ফোনে এখনো এটি পছন্দ করেন।

ফিচারের দিক থেকে AI+ Pulse মডেলটি দৈনন্দিন ব্যবহারে স্মুথ পারফরম্যান্স দেবে বলে জানা গেছে, আর Nova 5G হবে আরও শক্তিশালী এবং এটি ফাস্ট পারফরম্যান্স এবং পরবর্তী প্রজন্মের কানেক্টিভিটি ফিচার অফার করবে। দুই ফোনেই দেখা যেতে পারে লাল রঙের পাওয়ার বাটন।

এর আগে জানা গিয়েছিল, Nova সিরিজের অধীনে Nova 2 5G নামে একটি ফোন থাকবে, যা ডুয়েল সিম সাপোর্ট, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি