জয়েন করুন

Ai+ Pulse ও Ai+ Nova 5G নতুন স্পার্কলিং রেড কালার অপশনে লঞ্চ হল, দাম শুরু 4999 টাকা থেকে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: October 13, 2025 10:37 PM

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড Ai+ জুলাই মাসে দুটি স্মার্টফোন ভারতে লঞ্চ করে – Ai+ Pulse এবং Ai+ Nova 5G। দুটি ফোনই লঞ্চের সময় কালো, নীল, সবুজ, গোলাপী এবং বেগুনি রঙে এসেছিল। আজ আবার কোম্পানি এই দুটি ডিভাইসের স্পার্কলিং রেড কালার অপশন লঞ্চ করেছে। এই নতুন কালার ভ্যারিয়েন্টটি শীঘ্রই বিক্রির জন্য উপলব্ধ হবে। হ্যান্ডসেট দুটি নতুন কালার অপশন সহ ফ্লিপকার্টে থেকে কেনা যাবে। যদিও এদের স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি।

Ai+ Pulse ও Ai+ Nova 5G ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক NxtQ OS কাস্টম স্কিনে চলে। কোম্পানি জানিয়েছে যে এই কাস্টম স্কিন ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত গুগল ক্লাউড সার্ভারে ব্যবহারকারীর ডেটা সংরক্ষণ করবে। এছাড়া ডিভাইসগুলিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনের দাম এবং ফিচার।

Ai+ Pulse ও Ai+ Nova 5G এর নতুন কালার অপশনের দাম ও সেলের তারিখ

ফ্লিপকার্টে জানিয়েছে যে নতুন স্পার্কলিং রেড কালার অপশন দুটির সেল ১৫ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হবে। ফ্লিপকার্টে পালস মডেলটির ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৬,৯৯৯ টাকা। যদিও স্পার্কলিং রেড কালার ভ্যারিয়েন্ট সহ পালস মডেলটি ৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে অফারের সাথে, এটি ৪,৯৯৯ টাকা থেকে কেনা যাবে।

এদিকে নোভা ৫জি ফোনটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। কিন্তু স্পার্কলিং রেড কালার অপশনের নোভা ৫জি মডেলটি ৮,৯৯৯ থেকে তালিকাভুক্ত আছে। অফারের সাথে, এটি ৬,৯৯৯ টাকা থেকে কেনা যাবে।

Ai+ Pulse ও Ai+ Nova 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

Ai+ Pulse মডেলে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে Nova 5G ডিভাইসের ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পালস হ্যান্ডসেটটি ইউনিসক টি৬১৫ চিপসেট দ্বারা চালিত, যেখানে Nova ডিভাইসে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৮২০০ চিপসেট।

এই ফোনগুলি NxtQ OS কাস্টম স্কিনে চলে। এগুলিতে NxtPrivacy ড্যাশবোর্ড পাওয়া যাবে যা ব্যবহারকারীদের দেখাবে কোন অ্যাপগুলি তাদের ডেটা ট্র্যাক করছে এবং কীভাবে। এতে নেক্সটকোয়ান্টাম প্লে স্টোর, নেক্সটকোয়ান্টাম থিম ডিজাইন টুল, কমিউনিটি অ্যাপস, কমিউনিটি ওয়ালপেপার এবং নেক্সটমুভ অ্যাপ অন্তর্ভুক্ত থাকবে। আর এই অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েড ১৫ এর উপর ভিত্তি করে তৈরি।

ফটোগ্রাফির জন্য, উভয় স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ এআই-চালিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপলব্ধ। এগুলিতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরাও রয়েছে।

Ai+ Pulse ও Ai+ Nova 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। এদের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি