জয়েন করুন

প্রথম সেলে মুড়ি মুড়কির মতো বিক্রি হল Ai+ Pulse ও Nova 5G ফোন, দাম শুরু মাত্র ৫০০০ টাকা থেকে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 15, 2025 11:12 AM

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে Ai+ ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। সংস্থাটি একসঙ্গে দুটি ফোন বাজারে এনেছে। স্বাভাবিকভাবেই নয়া সংস্থার ফোন কিনতে দ্বিধায় ভোগেন ক্রেতারা। তবে Ai+ Pulse ও Nova 5G ডিভাইসের প্রথম সেলে অন্য চিত্র দেখা গেল। সংস্থার দাবি, সেল শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই Flipkart-এ স্মার্টফোন দুটির স্টক শেষ হয়ে যায়। উল্লেখ্য, Ai+ Pulse-এর সেল শুরু হয়েছিল ১২ জুলাই, আর Nova 5G এর সেল ছিল তার পরেরদিন, অর্থাৎ ১৩ জুলাই। দুটো ফোনই কার্যত মুড়ি মুড়কির মতো বিক্রি হয়েছে।

Ai+ Pulse ও Nova 5G এর দ্বিতীয় সেল সামনেই

তবে যারা হ্যান্ডসেট দুটির প্রথম সেল মিস করেছেন, তারা মন খারাপ করবেন না। কোম্পানির তরফে জানানো হয়েছে, Ai+ Pulse ও Nova 5G এর পরবর্তী সেল অনুষ্ঠিত হবে ১৭ জুলাই দুপুর ১২টা থেকে। ফ্লিপকার্ট থেকেই স্মার্টফোন দুটি কেনা যাবে।

প্রথম সেলে ব্যাপক সাড়া পেয়ে সংস্থার সিইও মাধব শেঠ জানিয়েছেন, “আমাদের লক্ষ্য ছিল এমন একটা ডিভাইস বাজারে আনা, যেটা শুধু ফিচারসমৃদ্ধ হবে না, ইউজারের প্রাইভেসিও রক্ষা করবে এবং সহজ ইউজার এক্সপিরিয়েন্স দেবে। ক্রেতাদের প্রতিক্রিয়া থেকে পরিষ্কার যে আমরা তা করতে পেরেছি।”

Ai+ Pulse ও Nova 5G ফোনে আছে দারুণ ফিচার

Pulse ডিভাইসে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি পাঁচটি কালার অপশনে এসেছে। আর এর ইউজার ইন্টারফেস একেবারেই ক্লিন, অর্থাৎ কোনো ব্লটওয়্যার নেই।

অন্যদিকে, Nova 5G মডেলে রয়েছে ১৪টি 5G ব্যান্ডের (NSA ও SA) সাপোর্ট। ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর, দ্রুত চার্জিং ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এই দুটি স্মার্টফোনেই রয়েছে ভারতে তৈরি NxtQuantum অপারেটিং সিস্টেম।

Ai+ Pulse ও Nova 5G এর ভারতে দাম

Pulse মডেলটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৬,৯৯৯ টাকা।

এদিকে Ai+ Nova 5G-র ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৯,৯৯৯ টাকায়।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে