জয়েন করুন

Amazon Freedom Festival Sale: সস্তায় Galaxy S24 Ultra থেকে Nord Buds 3, দাম শুরু ১৬৯৯ টাকা থেকে

avatar
Written By : Ankita Mondal
Updated Now: August 1, 2025 8:11 AM

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে বিশেষ সেল নিয়ে হাজির হয়েছে অ্যামাজন। ৩১ জুলাই, রাত ১২টা থেকে শুরু হচ্ছে ‘Great Freedom Festival Sale 2025।’ যদিও একদিন আগেই প্রাইম মেম্বাররা এই সেলের অফারগুলি পেতে শুরু করেছেন। আর আজ থেকে সমস্ত ব্যবহারকারীদের জন্য সেলের দরজা খুলে যেতে চলেছে। Amazon Great Freedom Festival সেলে SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ১০ শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আসুন সেলে কোন ফোন কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Amazon Great Freedom Festival Sale 2025 এর অফার

Samsung Galaxy S24 Ultra

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ২০২৪ সালের জানুয়ারিতে লঞ্চ হওয়া এই স্যামসাং স্মার্টফোনটি মাত্র ৭৯,৯৯৯ টাকায় কেনা যাবে। ডিভাইসটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। সাথে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, S-Pen সাপোর্ট এবং গ্যালাক্সি AI ফিচার। লঞ্চের সময় এর দাম ছিল ১,২৯,৯৯৯ টাকা।

iQOO Z10R

গত ২৪ জুলাই এই ফোনটি ভারতে লঞ্চ হয়েছে। ফিচার হিসেবে এতে আছে ৫৭০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। সেলে এটি ১৯,৪৯৯ টাকার পরিবর্তে ১৭,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

Samsung Galaxy Buds 3 Pro

স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ প্রো ইয়ারবাডসে আছে হাই-ফাই অডিও, ৩৬০ অডিও এবং অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার। সেলে এটি ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে LED লাইটিংয়ের সুবিধা আছে।

iPhone 15

যারা অনেকদিন ধরে আইফোন নেওয়ার পরিকল্পনা করছেন তারা অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল থেকে iPhone 15 কিনতে পারেন। এতে পাওয়া যাবে A16 Bionic চিপ, ডায়নামিক আইল্যান্ড, ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। লঞ্চের সময় এর দাম ৭৯,৯০০ টাকা থাকলেও সেলে ফোনটি ৫৮,২৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

OnePlus Nord Buds 3

এই মুহূর্তে সস্তায় কোনো নতুন ইয়ারবাডস খোঁজ করলে OnePlus Nord Buds 3 বেছে নিতে পারেন। এতে আছে ১২.৪ মিমি টাইটানাইজড ড্রাইভার এবং ৪৩ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। সেলে এটি ১,৬৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

Pixel 11 সিরিজ লঞ্চের আগেই Google Pixel 11a এর কোডনেম ফাঁস Realme C100x ফোনের বিক্রি শুরু, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা ফোনের Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন