জয়েন করুন

16 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে OnePlus, Samsung ও Apple iPhone 15, অ্যামাজন সেলে বাম্পার অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 24, 2025 8:06 PM

গতকাল থেকে Amazon Great Indian Festival Sale সকলের জন্য লাইভ হয়ে গেছে। এই সেলে বিভিন্ন প্রোডাক্টের ওপর দুর্দান্ত ডিল দেওয়া হচ্ছে। আপনি যদি এই সময় OnePlus, Apple বা Samsung এর ফোন কিনতে চান তাহলে এটাই উপযুক্ত সময়। Great Indian Festival সেলে আপনি এই তিনটি কোম্পানির ফোন ১৬,০০০ টাকা পর্যন্ত সস্তায় কিনতে পারবেন। এর সাথে ক্যাশব্যাকও পাওয়া যাচ্ছে। এছাড়া মিলবে লোভনীয় এক্সচেঞ্জ অফার।

Samsung Galaxy A55 5G

Amazon Great Indian Festival সেলে Samsung Galaxy A55 5G এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মাত্র ২৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে লঞ্চের সময় এর দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। অর্থাৎ সেলে ফোনটি ১৬,০০০ টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। এর সাথে ১,১৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এছাড়া এক্সচেঞ্জ অফারেরও‌ লাভ ওঠানো যাবে। ফিচার হিসেবে এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, এক্সিনস ১৪৮০ প্রসেসর প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus Nord CE 5

OnePlus Nord CE 5 ডিভাইসটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ২৪,৯৯৯ টাকার পরিবর্তে ২৩,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার এই ফোনটি ১,২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। এর সাথে ১,১৭৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। রয়েছে অতিরিক্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও। হ্যান্ডসেটটির বিশেষত্বের মধ্যে আছে ৭১০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট।

Apple iPhone 15 (১২৮ জিবি)

iPhone 15 এর ব্ল্যাক কালার অপশন ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ৪৬,৯৯৯ টাকা। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটি ১,২৫০ টাকা পর্যন্ত ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। আবার স্মার্টফোনটি ২,৩৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ কেনা যাবে। এতে পাওয়া যাবে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, এ১৬ বায়োনিক চিপসেট ও ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি