জয়েন করুন

৫০ হাজার টাকা ছাড়ে Samsung Galaxy S25 Ultra ফোন, অফার হাতছাড়া করলে পস্তাবেন

avatar
Written By : Ankita Mondal
Updated Now: March 26, 2025 12:18 PM

অঙ্কিতা মন্ডল, কলকাতা: Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনটি যেসব ফিচার্স নিয়ে হাজির হয়েছে, তা দেখে নিজেকে থামিয়ে রাখতে পারছেন না গ্যাজেট-প্রেমীরা। কিন্তু, উচ্চ দামের কারণে সেই ইচ্ছা এখনও অধরা। তবে এখন লোভনীয় অফারের কারণে ১,২৯,৯৯৯ টাকার Galaxy S25 Ultra পাওয়া যাবে ৮০ হাজার টাকায়। ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনসের সম্মিলিত অফারে কম দামে কেনা যাবে এই প্রিমিয়াম স্মার্টফোন।

Samsung Galaxy S25 Ultra এর সাথে কী অফার রয়েছে

ক্রেতারা HDFC ব্যাঙ্কের তরফে ১১ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি ট্রেড-ইন বা পুরনো ফোন বিনিময় করে মোটা টাকা ছাড় পেতে পারেন। Samsung Galaxy S25 Ultra বর্তমানে Amazon-এ ১,২৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১১,০০০ টাকা ছাড় রয়েছে। যার ফলে দাম কমে ১,১৮,৯৯৯ টাকায় নেমে আসবে।

সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনের জন্য এটি বেশ ভালো একটি অফার। কিন্তু এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল – Amazon একটি এক্সচেঞ্জ বোনাসও এনেছে, যেখানে পুরানো ফোন বদলে ৬৪,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে, তবে এই ছাড় আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।

উদাহরণস্বরূপ, যদি আপনার একটি আইফোন থাকে এবং আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করতে চান, তাহলে তিন বছর পুরনো আইফোন ১৩ প্রো বিনিময় করলে আপনি অতিরিক্ত ৪৩,১০০ টাকা ছাড় পেতে পারেন, যার ফলে দাম কমে মাত্র ৭৫,৮৯৯ টাকায় নেমে আসবে।

এছাড়াও, যদি আপনার একটি পুরানো Galaxy S22 Ultra থাকে এবং আপনি লেটেস্ট আল্ট্রাতে আপগ্রেড করতে ইচ্ছুক হন, তাহলে এস২২ আল্ট্রা আপনাকে অতিরিক্ত ৩৩,২০০ টাকা ছাড় দিতে পারে, যার ফলে এস২৫ আল্ট্রার দাম কমে ৮৫,৭৯৯ টাকা হবে। এক্সচেঞ্জের সঠিক মূল্য পুরনো ডিভাইসের এবং বাজার মূল্যের উপর নির্ভর করবে। এরজন্য Amazon-এ যান, Galaxy S25 Ultra-এর জন্য আপনার পছন্দের রঙটি বেছে নিন এবং আপনার ডিভাইসের এক্সচেঞ্জ অফারটি যাচাই করুন।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে