জয়েন করুন

iPhone 16 থেকে OnePlus 13 এখন হাজার হাজার টাকা ছাড়ে, সরাসরি ডিসকাউন্ট সহ আছে ক্যাশব্যাক অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 6:02 PM

আপনি যদি নতুন OnePlus ফোন বা iPhone কিনতে চান, তাহলে এই মুহূর্তে অ্যামাজনে ঢুঁ মারা উচিত। এই ই-কমার্স সাইটে এখন লোভনীয় ডিল পাওয়া যাচ্ছে। iPhone 16, OnePlus 13, OnePlus 13s এর মতো মডেলগুলি হাজার হাজার টাকার ছাড়ে বিক্রি হচ্ছে। এর সাথে ক্যাশব্যাক আর এক্সচেঞ্জ বোনাসেরও লাভ ওঠাতে পারবেন। আসুন অ্যামাজনে ফোন তিনটি কত দামে বিক্রি হচ্ছে দেখে নেওয়া যাক।

iPhone 16 এর দাম ও অফার

আইফোন ১৬ এর আল্ট্রামেরিন ব্লু কালার অপশন ও ১২৮ জিবি ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৭৩,৯০০ টাকায়। আবার ব্যাঙ্ক অফার হিসেবে দেওয়া হচ্ছে ৪,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। এছাড়া ডিভাইসটি ২,২১৭ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ কেনা যাবে। আর পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে মিলবে ৫১,৬০০ টাকা পর্যন্ত ছাড়। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ অফারে কত‌ টাকা ছাড় পাবেন, সেটা আপনার পুরনো ফোনের কন্ডিশন আর ব্র্যান্ডের ওপর নির্ভর করবে।

iPhone 16-এর ফিচারের কথা বললে, এতে আছে ৬.১ ইঞ্চি OLED সুপার রেটিনা XDR ডিসপ্লে, নতুন A18 চিপসেট, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ট্রু-ডেপ্থ সেলফি ক্যামেরা।

OnePlus 13 এর উপর ডিসকাউন্ট অফার

ওয়ানপ্লাস ১৩ ফোনের ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ৬৯,৯৯৭ টাকা। এখানেও ৫,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলছে। সাথে রয়েছে ২,০৯৯ টাকা ক্যাশব্যাক আর এক্সচেঞ্জ অফারে ৫৫,৬০০ টাকা পর্যন্ত ছাড়। এই ডিভাইসে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus 13s এর দাম ও ফিচার

ওয়ানপ্লাস ১৩এস স্মার্টফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজে এখন ৫৪,৯৯৮ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক অফারে পাওয়া যাবে ৫,০০০ টাকা ডিসকাউন্ট এবং ১,৬৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। সাথে এক্সচেঞ্জ বোনাসও রয়েছে। এই ডিভাইসে আছে ৬.৩২ ইঞ্চি ProXDR ডিসপ্লে (১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ), ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৮৫০ এমএএইচ ব্যাটারি।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা