জয়েন করুন

২০ হাজার টাকার কমে সেরা ক্যামেরা ফোন, লিস্টে আছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 11S

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 9:08 AM

অনেকেই ভালো ক্যামেরার ফোন কিনতে চান, কিন্তু বাজেটের কারণে মাঝে মাঝে ক্যামেরার সাথে আপোষ করতে হয়। তবে আপনার সমস্যা সমাধানে আমরা আছি। এই প্রতিবেদনে আমরা ২০ হাজার টাকার মধ্যে এমন কিছু স্মার্টফোন সম্পর্কে বলবো, যেগুলোর ক্যামেরা পারফরম্যান্স দুর্দান্ত এবং এগুলিতে ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা পাওয়া যাবে। আসুন ফোনগুলির নাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

২০ হাজার টাকার মধ্যে সেরা ক্যামেরা ফোন

Motorola G72

মোটোরোলার এই ফোনটির দাম মাত্র ১৪,৯৯৯ টাকা। মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরযুক্ত এই ডিভাইসে রয়েছে ৬ জিবি র‌্যাম ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

Infinix Zero 20

ডিসকাউন্টের পর ইনফিনিক্স জিরো ২০ ফোনটি এখন ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬ জিবি র‌্যাম ও ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Redmi Note 11S

১৫,৯৯৯ টাকায় মিলছে এই রেডমি ফোনটি, যেখানে আছে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Redmi Note 11 Pro 5G

রেডমি নোট ১১ প্রো ৫জি এর দাম ১৯,৯৯৯ টাকা। এতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Realme 10 Pro 5G

১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই রিয়েলমি ফোন। এই ডিভাইসে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Poco X6 Neo 5G

যারা আরও বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আছে Poco X6 Neo। ব্যাঙ্ক অফার সহ এর দাম শুরু হয়েছে ১১,৯৯৯ টাকা থেকে। এতে ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme 12 5G

অ্যামাজন থেকে ১৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন এই মডেলটি। সঙ্গে ব্যাঙ্ক কার্ড অফারে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে