জয়েন করুন

২৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন চাই? Samsung Galaxy A55 5G হতে পারে সেরা চয়েস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 22, 2025 12:03 PM

এই মুহূর্তে আপনি যদি ২৫ হাজার টাকার বাজেটে ভালো ফোন খোঁজ করে থাকেন তাহলে Samsung Galaxy A55 5G বেছে নিতে পারেন। কারণ ডিভাইসটি এখন কম দামে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজন ইন্ডিয়ায় স্মার্টফোনটি বিক্রি হচ্ছে মাত্র ২৫,৯৯৯ টাকায়! এর সাথে রয়েছে ৫০০ টাকার কুপন ডিসকাউন্টও। যারপর আপনি Samsung Galaxy A55 5G ফোনটি কিনতে পারবেন ২৫,৪৯৯ টাকায়।

যদিও অফার এখানেই শেষ নয়। এর সাথে ‘বোনাস’ হিসেবে ক্যাশব্যাক অফারও পাওয়া যাচ্ছে, যা সর্বোচ্চ ৭৭৯ টাকা পর্যন্ত হতে পারে। আর আপনার কাছে যদি পুরানো ফোন থাকে, তাহলে Samsung Galaxy A55 5G কেনার সময় সেটি এক্সচেঞ্জ করে আরও কিছু টাকা ডিসকাউন্ট পেতে পারেন। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ অফারে ডিসকাউন্টের পরিমাণ নির্ভর করবে আপনার ফোনের অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর

Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৩৪০ x ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ক্রিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৪৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির দিক থেকেও ফোনটি পিছিয়ে নেই। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। আর সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি