জয়েন করুন

দাম কমলো সমস্ত iQOO স্মার্টফোনের, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৬৪০০mAh পর্যন্ত ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 10:10 AM

কম বাজেটে শক্তিশালী প্রসেসর ও আকর্ষণীয় ফিচারের স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে iQOO-র অফারগুলি কাজে লাগাতে পারেন। জনপ্রিয় এই টেক ব্র্যান্ডটি তাদের একাধিক মিড-রেঞ্জ স্মার্টফোনের সাথে দিচ্ছে আকর্ষণীয় অফার। কম দামে এগুলিতে উন্নত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, অত্যাধুনিক ডিসপ্লে এবং দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যাবে।

কোন iQOO মডেলে কী ধরনের ছাড় মিলছে

iQOO Z9 Lite 5G

এই ফোনের সাথে এখন পাওয়া যাচ্ছে ২৫০ টাকা ছাড় এবং মাসিক কিস্তির সুবিধাও আছে ৫০৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং IP64 রেটিং, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধে বেশ নির্ভরযোগ্য। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০, আর ক্যামেরা বিভাগে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এর দাম ১১,৪৯৯৯ টাকা হলেও, আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ৭৫০ টাকা ডিসকাউন্ট রয়েছে।

iQOO Z9s 5G

ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলা এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের 3D কার্ভড AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর দাম ১৯,৯৯৯ টাকা হলেও, HDFC ব্যাঙ্কের কার্ডে ১৫০০ টাকা ছাড় মিলছে। ইএমআই শুরু ৯৭০ টাকা থেকে।

iQOO Z9s Pro 5G

যারা অরোও ভালো পারফরম্যান্স চাইছেন, তাদের জন্য এটি আদর্শ। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর এবং এড্রেনো ৭২০ জিপিইউ সহ এই ফোনে রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এর দাম ২২,৯৯৯ টাকা। ব্যাঙ্ক ছাড় ১৫০০ টাকা ও ইএমআই ১,১১৫ টাকা থেকে শুরু।

iQOO Neo 10R 5G

এটি কোম্পানির সদ্য লঞ্চ হওয়া একটি হাই-এন্ড ফোন। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপ, ১২ জিবি পর্যন্ত র‌্যাম অপশন এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর ডিসপ্লে অ্যামোলেড, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। বিশাল ৬৪০০ এমএএইচ ব্যাটারি সহ আসা এই স্মার্টফোনের দাম ২৬,৯৯৯ টাকা। ইএমআই ১,৩০৯ টাকা থেকে শুরু।

iQOO 13 5G

সবচেয়ে প্রিমিয়াম এই মডেলে রয়েছে ৬.৮২-ইঞ্চি এলটিপিও AMOLED ডিসপ্লে, সর্বোচ্চ ব্রাইটনেস ১৮০০ নিট এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আর এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। দাম শুরু ৫৪,৯৯৯ টাকা থেকে। HDFC কার্ড ব্যবহার করলে মিলছে ২০০০ টাকা ছাড়।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে