জয়েন করুন

৮০০০ টাকার কমে সেরা স্মার্টফোন, বাজেটের মধ্যেই ব্র্যান্ডেড বিকল্প

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 2:17 PM

এই মুহূর্তে স্মার্টফোন শুধু বিলাসিতা নয়, বরং রোজকার জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু অনেকেই দামের কারণে ভালো ফোন কিনতে কুন্ঠা বোধ করেন। কিন্তু আপনি জানেন কি যে এখন ৮,০০০ টাকারও কম দামে বেশ কিছু ব্র্যান্ডেড স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে? এই প্রতিবেদনে আমরা এমন কয়েকটি সেরা বাজেট স্মার্টফোন নিয়ে আলোচনা করবো, যেগুলোর দাম কম হলেও পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি ও ফিচার দুর্দান্ত।

৮ হাজার টাকার কমে ভালো স্মার্টফোন

Lava Yuva 3: লাভা যুবা ৩ ফোনে আছে ৪ জিবি র‍্যাম এবং Unisoc T606 প্রসেসর। ফোনটির পিছনে ১৩ মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। Flipkart-এ ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৭,০৯৭ টাকায়।

Realme Narzo N61: রিয়েলমি নারজো এন৬১ ডিভাইসে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এতে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং IP54 রেটিং পাওয়া যাবে। Amazon-এ ফোনটির দাম ৭,৪৯৮ টাকা।

Poco C51: পোকো সি৫১ হ্যান্ডসেটে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। ফোনটির আসল মূল্য ৮,৪৯৯ টাকা হলেও অফারের এখন এটি ৮,০০০ টাকার কমে বিক্রি হচ্ছে।

Infinix Smart 8: ইনফিনিক্স স্মার্ট ৮ মডেলটি মাত্র ৬,৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে আছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটি ৯০ হার্টজ ডিসপ্লে এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

Samsung Galaxy M05: স্যামসাং ব্র্যান্ডের এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটির প্রারম্ভিক দাম মাত্র ৬,৪৯৯ টাকা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি