জয়েন করুন

মাত্র ২১,৯৯৯ টাকায় iPhone 12, রিফার্বিশড ফোনে বাম্পার সেল নিয়ে হাজির এই সংস্থা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 7:51 PM

আপনি যদি অনেক দিন ধরে একটা iPhone কেনার স্বপ্ন দেখে থাকেন, কিন্তু দাম কারণে পিছিয়ে আসেন, তাহলে এবার স্বপ্ন পূরণ করার সুযোগ চলে এসেছে। আইফোনের পাশাপাশি OnePlus-এর স্টাইলিশ প্রিমিয়াম 5G ফোন কিনতে চাইলেও আর বাজেট বাধা হয়ে দাঁড়বে না। কারণ Control Z নামের একটি রিফার্বিশড ফোন ব্র্যান্ড বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে চার দিনের বিশেষ সেল নিয়ে এসেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে ‘Future Friendly Fest’। এই সেলের উদ্দেশ্য ই-ওয়েস্ট কমানো এবং সাশ্রয়ী দামে রিনিউড ফোন সবার কাছে পৌঁছে দেওয়া।

Control Z নিয়ে এল Future Friendly Fest সেল

কন্ট্রোল জেড এর ফিউচার ফ্রেন্ডলী ফেস্ট সেলে প্রতিদিন দুপুর ১২টায় একটি নির্দিষ্ট প্রিমিয়াম ফোন থাকবে চমকপ্রদ দামে। তবে স্টক সীমিত, তাই আগেভাগে অর্ডার দিতে না পারলে পরে দাম বেড়ে যেতে পারে। আসুন ফ্ল্যাশ ড্রপ সেলের দিনক্ষণ আর অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

৫ জুন: iPhone 12 – মাত্র ২১,৯৯৯ টাকায়

৬ জুন: iPhone XR – মাত্র ১১,৯৯৯ টাকায়

৭ জুন: iPhone 11 – মাত্র ১৪,৯৯৯ টাকায়

৮ জুন: OnePlus 9 – মাত্র ১২,৯৯৯ টাকায়

এই সেলে ছাত্রছাত্রী জন্যও রয়েছে বাড়তি সুবিধা। Control Z, Unidays-এর সঙ্গে হাত মিলিয়েছে, যাতে স্টুডেন্টরা বিশেষ ছাড় পায়। আর ফোন কেনার সময় OneCard-এর EMI অপশন বেছে নিলে পাওয়া যেতে পারে অতিরিক্ত ১,৫০০ টাকা ডিসকাউন্ট।

ControlZ.world-এর অফিশিয়াল ওয়েবসাইটেই অফারগুলি পাওয়া যাবে। তবে মনে রাখবেন, এই ফোনগুলি একেবারে নতুন নয়। এগুলি আগেও কেউ ব্যবহার করেছেন, পরে ঠিকঠাক করে আবার বিক্রির জন্য ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। ControlZ.world এর এক্সপার্টরা এই ফোনগুলি চেক ও রিপেয়ার করেছেন।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি