জয়েন করুন

১৫,৩০০mAh ব্যাটারি ও ৬৪ এমপি ক্যামেরা সহ লঞ্চ হল Cubot KingKong Power 5, ফুল চার্জে চলেবে বহুদিন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 9:08 AM

Cubot লঞ্চ করল তাদের এবছরের সবচেয়ে আলোচিত ফোন KingKong Power 5। এটা কেবল রাগড ডিজাইন সহ আসেনি, সাথে আছে বেশ কিছু অপ্রচলিত ফিচার। এতে পাওয়া যাবে ১৫,৩০০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল বড় ব্যাটারি, ৫ ওয়াট স্পিকার আর একাধিক ফ্ল্যাশলাইট। আর KingKong Power 5 মিডিয়াটেক হেলিও সিরিজের প্রসেসর সহ এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

KingKong Power 5 এর দাম

কিংকং পাওয়ার ৫ ফোনটি এখন AliExpress-এ পাওয়া যাচ্ছে ২০৬ ডলার মূল্যে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৭০০ টাকার সমান। শীঘ্রই ডিভাইসটি অ্যামাজনেও চলে আসবে।

KingKong Power 5 এর ফিচার ও স্পেসিফিকেশন

কিংকং পাওয়ার ৫ স্মার্টফোনে রয়েছে এমন কিছু ফিচার আছে, যা সাধারণ স্মার্টফোনে দেখা যায় না। যেমন এর পিছনে ৫ ওয়াট স্পিকার দেওয়া হয়েছে, যেটা নাকি ১৩৬ ডেসিবেল পর্যন্ত আওয়াজ দেবে। আর এর উপরের দিকে দুটি LED সহ একাধিক ফ্ল্যাশলাইট পাওয়া যাবে।

KingKong Power 5 এর আকর্ষণীয় দিক এর ব্যাটারি। এতে ১৫,৩০০ এমএএইচ ব্যাটারি আছে, যা একবার চার্জ দিলে দিনের পর দিন ব্যাকআপ দেবে। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর কঠিন পরিবেশেও ব্যবহার করার জন্য এতে IP68, IP69K ও MIL-STD-810H সার্টিফিকেশন রয়েছে। কোম্পানির দাবি এটি হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ চিপসেট, এতে ৫জি সাপোর্ট না থাকলেও ৬ জিবি র‌্যাম পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ও ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। এর সামনে দেখা যাবে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য KingKong Power 5 এর পিছনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে এনএফসি, গুগল প্লে সার্ভিস, ফিঙ্গারপ্রিন্ট আনলক, এমনকি কাস্টমাইজেবল বাটনও আছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি