জয়েন করুন

স্মার্টফোনে বিপ্লব, ২০৩৩ পর্যন্ত আপডেট, ৫ বছরের ওয়ারেন্টি সহ লঞ্চ হল Fairphone 6

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 8:21 AM

অবশেষে আজ পরিবেশবান্ধব ও সহজে মেরামতযোগ্য স্মার্টফোন আনার জন্য পরিচিত ব্র্যান্ড ফেয়ারফোন লঞ্চ করল আনল তাদের নতুন ফোন Fairphone 6। উন্নত বিল্ড কোয়ালিটির পাশাপাশি এতে পাওয়া যাবে ফ্ল্যাগশিপ ফিচার। এটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। Fairphone 6 এর স্ক্রিন, ব্যাটারি, ইউএসবি পোর্টসহ মোট ১২টি অংশ সহজেই বদলে নেওয়া যাবে সাধারণ স্ক্রু ড্রাইভারে। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Fairphone 6 এর দাম ও উপলব্ধতা

ফেয়ারফোন ৬ এখন ইউরোপে পাওয়া যাচ্ছে ৫৯৯ ইউরো মূল্যে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০,১০০ টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে ফোনটি আগস্টে আসবে যেখানে দাম রাখা হবে ৮৯৯ ডলার, অর্থাৎ প্রায় ৭৭,৩০০ টাকা।

Fairphone 6 এর স্পেসিফিকেশন ও ফিচার

ফেয়ারফোন ৬ স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৩১ ইঞ্চি এলটিপিও OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি ফেয়ারফোন ৫-এর তুলনায় ৯ শতাংশ হালকা। এরপরও এতে দেওয়া হয়েছে ৪৪১৫ এমএএইচ ব্যাটারি, যা একটানা ৫৩ ঘণ্টা ব্যাকআপ দেবে বলে দাবি করা হয়েছে। এই ব্যাটারি বদলাতে কেবল সাতটি স্ক্রু খুলতে হবে বলে জানা গেছে।

পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, যার সঙ্গে যুক্ত আছে ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই স্মার্টফোনের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং ২০৩৩ পর্যন্ত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Fairphone 6 এর পিছনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

বিল্ড কোয়ালিটি

Fairphone 6 এর পিছনের নীচের অংশটা আলাদা করে বদলে নেওয়া যাবে, চাইলে লাগানো যাবে কার্ড হোল্ডার বা ফিঙ্গার লুপ। জল ও ধুলো প্রতিরোধের জন্য এতে IP55 রেটিং উপস্থিত।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি