জয়েন করুন

Flipkart Big Billion Days Sale থেকে সবচেয়ে কম দামে কেনা যাবে Redmi Note 14 SE সহ এই 5 স্মার্টফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 11, 2025 9:02 AM

২৩ সেপ্টেম্বর থেকে সকল ক্রেতাদের জন্য শুরু হতে চলেছে Flipkart Big Billion Days Sale। যদিও তার একদিন আগে থেকে প্লাস ও ব্ল্যাক মেম্বাররা কেনাকাটা করতে পারবেন। ইতিমধ্যেই ই-কমার্স সাইটটি এই সেলের বিশেষ বিশেষ কিছু ডিল প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে আসন্ন Flipkart BBD Sale 2025-এ আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে বেশ কিছু জনপ্রিয় স্মার্টফোন। এই প্রতিবেদনে তার মধ্যে থেকে সেরা কয়েকটি ডিল সম্পর্কে আলোচনা করা হল।

Tecno POVA Curve 5G

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে টেকনো ফোনটি ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে। এতে আছে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩০০ আলটিমেট প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy F05

স্যামসাং গ্যালাক্সি এফ০৫ ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ৬,২৪৯ টাকায় বিক্রি হবে। এতে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি৮৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Redmi Note 14 SE

সেলের সমস্ত অফারের ফায়দা ওঠাতে পারলে রেডমি নোট ১৪ এসই মাত্র ১৩,৯৯৯ টাকায় নিজের করা যাবে। এতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫১১০ এমএএইচ ব্যাটারি।

Infinix 50X 5G+

Flipkart Big Billion Days Sale থেকে এই ফোনটি মাত্র ১০,৪৯৯ টাকায় কেনা যাবে। ফিচার হিসেবে আছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি।

OPPO K13 5G

মাত্র ১৫,৯৯৯ টাকায় সেলে তালিকাভুক্ত থাকবে এই স্মার্টফোনটি। স্পেসিফিকেশনের কথা বললে, এতে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেনারেশন ৪ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি