TRENDS ▸
Tech GupMobilesFlipkart Epic Sale Offer Motorola G45 5g Under Rupees 10000 Discount
Flipkart Epic Sale Offer

১০ হাজার টাকার নিচে দুর্দান্ত ৫জি ফোন, ফ্লিপকার্ট সেলে Motorola G45 5G ফোনে চমকপ্রদ ছাড়

কম বাজেটে ভালো ৫জি স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে Motorola G45 5G হতে পারে আপনার জন্য দুর্দান্ত বিকল্প। ফোনটি ফ্লিপকার্টের জুন মাসের এপিক সেলে পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্টে। সাধারণত এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 15, 2025 12:43 PM

কম বাজেটে ভালো ৫জি স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে Motorola G45 5G হতে পারে আপনার জন্য দুর্দান্ত বিকল্প। ফোনটি ফ্লিপকার্টের জুন মাসের এপিক সেলে পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্টে। সাধারণত এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। কিন্তু সেলে সেটি ১০০০ টাকা ডিসকাউন্টে মিলছে মাত্র ৯,৯৯৯ টাকায়

তবে অফার এখানে শেষ নয়, আপনি চাইলে ক্যাশব্যাকের সুবিধাও নিতে পারেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ রয়েছে। আর যদি আপনার কাছে পুরানো ফোন থাকে, তাহলে Motorola G45 5G কেনার সময় এক্সচেঞ্জ করে অতিরিক্ত ডিসকাউন্ট আদায় করে নিতে পারবেন। উল্লেখ্য, ফ্লিপকার্টের এপিক সেল চলবে আগামী ১৮ জুন পর্যন্ত

Motorola G45 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলা জি৪৫ ৫জি স্মার্টফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০x৭২০ পিক্সেল। স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, আর পিক ব্রাইটনেস ৫০০ নিটস পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর। এটি ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য মোটোরোলা জি৪৫ ৫জি এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক My UX কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর সাউন্ডের জন্য স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যা ডলবি অ্যাটমস সাপোর্ট করে।