TRENDS ▸
Tech GupMobilesFlipkart Google Pixel Phones Huge Discounts Saving Up To Rupees 49000 On Pixel 7 8a 9a Smartphone
Flipkart Google Pixel Phone Discount

৪৯,০০০ টাকা পর্যন্ত ছাড়, সেরা ক্যামেরার Google Pixel 7, 8, 8a, 9a ফোন কেনার সুবর্ণ সুযোগ

যারা অনেক দিন ধরেই Google Pixel ফোন কিনতে চাইছেন, কিন্তু বাধ সাধছে বাজেট, তাদের জন্য সুখবর। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এখন Pixel ফোনের উপর বিশাল ছাড় দিচ্ছে, যেখানে কিছু মডেলে ৪৯,০০০ টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। আপনি Google Pixel 8a,…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 10:57 PM

যারা অনেক দিন ধরেই Google Pixel ফোন কিনতে চাইছেন, কিন্তু বাধ সাধছে বাজেট, তাদের জন্য সুখবর। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এখন Pixel ফোনের উপর বিশাল ছাড় দিচ্ছে, যেখানে কিছু মডেলে ৪৯,০০০ টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। আপনি Google Pixel 8a, Pixel 7, Pixel 7a, Pixel 9a, Pixel 9, Pixel 8 ও Pixel 8 Pro ফোনগুলি অফার সহ কিনতে পারবেন। আসুন ডিভাইসগুলি কিনতে কত খরচ হচ্ছে দেখে নেওয়া যাক।

Google Pixel ফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে Flipkart

Google Pixel 8a

গুগল পিক্সেল ৮এ ফোনের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৫২,৯৯৯ টাকা। তবে এখন ফ্লিপকার্টে এটি পাওয়া যাচ্ছে ৩৭,৯৯৯ টাকায়। মানে পুরো ১৫ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। আবার আপনি যদি ব্যাঙ্ক বা এক্সচেঞ্জঅফারের লাভ ওঠাতে পারেন তাহলে দাম আরও কমানো সম্ভব। এতে আছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, টেনসর জি৩ চিপসেট এবং ৪৪০৪ এমএএইচ ব্যাটারি।

Google Pixel 7

গুগল পিক্সেল ৭ এর লঞ্চের সময় দাম ছিল ৫৯,৯৯৯ টাকা। সেটাই এখন মাত্র ৩০,৯৯৯ টাকায় ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। এতে আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও টেনসর জি২ চিপসেট, ৬.৩ ইঞ্চি ডিসপ্লে ও ৪২৭০ এমএএইচ ব্যাটারি।

Google Pixel 7a

গুগল পিক্সেল ৭এ মডেলটি এখন ২৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে লঞ্চের সময় এর দাম ছিল ৪৩,৯৯৯ টাকায়। এর স্পেসিফিকেশন অনেকটাই পিক্সেল ৭ এর মতো।

Google Pixel 9a

নতুন মডেল হলেও, পিক্সেল ৯এ এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ৪৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে আছে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, টেনসর জি৪ চিপসেট ও ৫১০০ এমএএইচ ব্যাটারি।

Google Pixel 9

গুগল পিক্সেল ৯ এর আসল দাম ছিল ৭৯,৯৯৯ টাকা, তবে এখন এটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৭৪,৯৯৯ টাকায়। অন্যান্য অফারের লাভ ওঠাতে পারলে দাম আরও কমানো সম্ভব।

Google Pixel 8 Pro

গুগল পিক্সেল ৮ প্রো এর দাম ১,১৩,৯৯৯ টাকা হলেও এখন এটি ৬৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রায় ৪৯ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। এতে আছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, টেনসর জি৩ চিপসেট আর ৫০৫০ এমএএইচ ব্যাটারি।

Google Pixel 8

গুগল পিক্সেল ৮ এর ১২৮ জিবি ভ্যারিয়েন্ট বর্তমানে ৪৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত, যেখানে এর আসল দাম ছিল ৭৫,৯৯৯ টাকা।