জয়েন করুন

শুরু হল Flipkart মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেল, মাত্র ৬২৪৯ টাকায় Samsung Galaxy F05 স্মার্টফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 5:57 PM

আজ ২৪ জুন থেকে শুরু হয়ে গেছে ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেল (Flipkart Month End Mobile Festival Sale)। এই সেল চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। যারা সস্তায় নতুন ফোন কিনতে চাইছেন তাদের ইচ্ছা পূরণ করবে এই বিশেষ সেল। ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে Samsung Galaxy F05। ফোনটি যখন প্রথম বাজারে আসে তখন দাম ছিল ৭৯৯৯ টাকা। তবে এখন সেই ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ৬২৪৯ টাকায়‌।

আর এই দামে মিলবে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। যদিও অফার এখনও শেষ হয়নি। যারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তারা পাবেন ৫% ক্যাশব্যাক। এছাড়া Samsung Galaxy F05 কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

Samsung Galaxy F05 এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ০৫ ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে (রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল), যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এফ০৫ এর পিছনে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ কোর কাস্টম স্কিনে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন