TRENDS ▸
Tech GupMobilesFujitsu Arrows Alpha F 51f Launched With 50 Megapixel Camera 90w Fast Charging Price Specifications
Fujitsu Arrows Alpha F-51F Launched

ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে নতুন 5G ফোন, থাকবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

ফুজিৎসু তাদের নতুন স্মার্টফোন Arrows Alpha F-51F বাজারে আনছে। এটি শুধুমাত্র NTT Docomo-র মাধ্যমে কেনা যাবে। আর ডিভাইসটি কেবল জাপানে পাওয়া যাবে।যদিও ফোনটির দাম এবং নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনো জানা যায়নি। তবে আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে Fujitsu…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 10:56 AM

ফুজিৎসু তাদের নতুন স্মার্টফোন Arrows Alpha F-51F বাজারে আনছে। এটি শুধুমাত্র NTT Docomo-র মাধ্যমে কেনা যাবে। আর ডিভাইসটি কেবল জাপানে পাওয়া যাবে।যদিও ফোনটির দাম এবং নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনো জানা যায়নি। তবে আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে Fujitsu Arrows Alpha F-51F লঞ্চ হতে পারে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Fujitsu Arrows Alpha F-51F এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

ফুজিৎসুর নতুন ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম চিপসেট, এটি একটি অক্টা-কোর প্রসেসর (৩.৩৫ গিগাহার্টজ + ৩.২ গিগাহার্টজ + ২.২ গিগাহার্টজ)। ডিভাইসটি ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।

Fujitsu Arrows Alpha F-51F এর সামনে দেখা যাবে ৬.৪ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে,‌ যার রেজোলিউশন ২৬৭০ x ১২০০ পিক্সেল, আর রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফটোগ্রাফির জন্য এতে Sony LYTIA LYT-700C (IMX896) সেন্সর যুক্ত ৫০.৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৪৯.৯ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৪৯.৯ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার পাওয়া যাবে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP68/IP69 রেটিং উপস্থিত। এই ডিভাইসে ন্যানো সিম ও ই-সিম, উভয় সাপোর্ট করবে।