TRENDS ▸
Tech GupMobilesGoogle Pixel 10 Battery Charging Camera Upgrades Tipped Ahead Of Launch
Google Pixel 10 Camera

Google Pixel 10 আসছে ৫x জুম ক্যামেরার সাথে, DSLR কেনার কথা ভুলে যেতে পারেন

গুগলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন Pixel 10 সিরিজ চলতি বছরের আগস্টে লঞ্চ পারে। গত কয়েক মাস ধরে একের পর এক বিভিন্ন রিপোর্ট থেকে এই সিরিজের ফোনগুলির প্রসেসর, ডিজাইন, এবং নানা দিক উঠে আসছে। আজ আবার সিরিজের Google Pixel 10 স্মার্টফোনের এমন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:08 AM

গুগলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন Pixel 10 সিরিজ চলতি বছরের আগস্টে লঞ্চ পারে। গত কয়েক মাস ধরে একের পর এক বিভিন্ন রিপোর্ট থেকে এই সিরিজের ফোনগুলির প্রসেসর, ডিজাইন, এবং নানা দিক উঠে আসছে। আজ আবার সিরিজের Google Pixel 10 স্মার্টফোনের এমন কিছু ফিচার সামনে এসেছে যা একে Pixel 9 থেকে আলাদা করে তুলবে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য ফাঁস হয়েছে জেনে নেওয়া যাক।

Google Pixel 10 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

অ্যান্ড্রয়েড হেডলাইনস এর রিপোর্ট অনুযায়ী, পিক্সেল ১০ মডেলে আরও বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। এর আগে পিক্সেল ৯ ফোনে ছিল ৪৭০০ এমএএইচ ব্যাটারি। আবার আসন্ন স্মার্টফোনে ২৯ ওয়াট ফাস্ট চার্জিং, আর Qi2 স্ট্যান্ডার্ড অনুযায়ী ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে টেনসর জি৫ চিপ ব্যবহার করা হবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, পিক্সেল ১০ মডেলে থাকতে পারে পিক্সেল ৯ এর মতোই ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যার সাইজ ১/২ ইঞ্চি। যদিও আল্ট্রাওয়াইড লেন্সের রেজোলিউশন ৪৮ মেগাপিক্সেল থেকে কমে ১২ মেগাপিক্সেল হতে পারে। তবে নতুন সংযোজন হিসেবে পাওয়া যাবে ১০.৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যা ৫এক্স জুম সাপোর্ট করবে।

আপাতত ডিভাইসটি সম্পর্কে এই তথ্যগুলিই ফাঁস হয়েছে। আশা করা যায়, লঞ্চের সময় যত এগিয়ে আসবে তত Pixel 10 এর বিভিন্ন ফিচার সম্পর্কে জানা যাবে।

জানিয়ে রাখি, গুগলের পিক্সেল স্মার্টফোনগুলি দুর্দান্ত ফটোগ্রাফি এবং স্টক অ্যান্ড্রয়েডের জন্য জনপ্রিয়। Pixel 3 থেকে 5 পর্যন্ত, সংস্থাটি একই ক্যামেরা সেন্সর ব্যবহার করে মোবাইল ফটোগ্রাফারদের মন জয় করে নিয়েছে। এসেছে শুধুমাত্র সফটওয়্যার টিউনের মাধ্যমে। এরপর গুগল সেন্সরে পরিবর্তন আনে। আপকামিং Pixel 10 ফোনেও নতুন ক্যামেরা সেন্সর থাকবে, যা আরও ভালো ছবি তোলার অভিজ্ঞতা দেবে বলে আমাদের বিশ্বাস।