জয়েন করুন

প্রথমবার টেলিফটো ক্যামেরা সহ আসছে Google Pixel 10, ডিজাইনে দেখা যাবে নতুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 22, 2025 1:49 PM

গুগলের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 10 খুব শীঘ্রই বাজারে আসছে। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। আর সম্প্রতি ফাঁস হওয়া রিপোর্ট যদি সত্যি হয়, তবে আমরা নিশ্চিত যে এই ফোনে কিছু নতুনত্বও দেখা যাবে। যদিও এর ডিজাইনে খুব একটা পরিবর্তন দেখা যাবে না, তবে ক্যামেরা ও কালার অপশনের ক্ষেত্রে গুগল বেশ বড়সড় বদল আনতে চলেছে।

Google Pixel 10 এর কালার অপশন

অ্যান্ড্রয়েড হেডলাইনস-এর একটি রিপোর্ট অনুযায়ী, Pixel 9 ডিভাইসটি পিয়নি, উইন্টারগ্রিন, পোর্সেলেন ও ওবিসিডিয়ান কালার অপশন সহ এলেও, নতুন মডেলের ক্ষেত্রে ওবিসিডিয়ান ছাড়া বাকি তিনটি অপশন বাদ দেবে গুগল। নতুন যে তিনটি কালার অপশন আসবে তাদের নাম থাকবে: ইন্ডিগো, ফ্রস্ট এবং লিমনসেলো।

এই তিনটি নতুন রঙের মধ্যে ফ্রস্ট ভ্যারিয়েন্টে iPhone 15 এর ব্লু মডেলের মতো দেখা যাবে এক ধরনের হালকা নীল রঙ। ইন্ডিগো আবার একটু গাঢ়, ডিপ ধরনের নীল রঙ অফার করবে, এটি দেখতে কিছুটা Google Pixel-এর প্রথম মডেলের মতো হবে। আর লিমনসেলো ভ্যারিয়েন্টে থাকবে টকটকে সবুজের একটা ছোঁয়া, অনেকটা Pixel 7-এর সবুজ শেডের মতো।

ক্যামেরা

ক্যামেরা বিভাগের কথা বললে, Pixel 10-এর ক্যামেরা বারের সাইজ আগের মতো থাকলেও, গ্লাস কভারের জন্য বেশি জায়গা বরাদ্দ করা হয়েছে। হয়তো গুগল প্রথমবারের জন্য তাদের বেস মডেলে দিতে চলেছে তৃতীয় ক্যামেরা – একটি টেলিফটো লেন্স। এতদিন এই সুবিধা শুধু Pro মডেলগুলিতেই সীমাবদ্ধ ছিল।

রিপোর্টে বলা হয়েছে, Pixel 10 স্মার্টফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও ১০.৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

Google Pixel 10 এর লঞ্চের তারিখ

গুগলের এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২০ আগস্ট। সেদিন থেকেই ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে। আর ডেলিভারি শুরু হবে ২৮ আগস্ট থেকে।

Pixel 10 ছাড়াও ওইদিন Pixel 10 Pro, 10 Pro XL এবং 10 Pro Fold-এর ঘোষণাও করতে পারে গুগল। পাশাপাশি, Pixel Watch 4-ও আসবে বলে জানা গেছে। এগুলি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম চালিত হবে। স্মার্টফোনগুলি AI ফিচার সহ আসবে।

Photo Credit: Androidheadlines

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে