জয়েন করুন

অপেক্ষা শেষ, Google Pixel 10 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হল, ট্রিপল রিয়ার ক্যামেরা সহ থাকবে এই ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 17, 2025 10:32 AM

অবশেষে জানা গেল Google Pixel 10 সিরিজের লঞ্চের তারিখ। আগামী ২০ আগস্ট ২০২৫ তারিখে সিরিজের ফোনগুলির উপর থেকে পর্দা সরানো হবে। এরজন্য ‘মেড বাই গুগল’ ইভেন্টের আয়োজন করা হয়েছে, এই ইভেন্ট শুরু হবে ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিট (১টা দুপুর ইস্টার্ন টাইম) থেকে। ইতিমধ্যেই গুগল এই ইভেন্টের জন্য মিডিয়াকে ইনভাইট করতে শুরু করেছে। ওইদিন Google Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL ও Pixel 10 Pro Fold মডেলগুলি লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে।

Google Pixel 10 সিরিজ সম্পর্কে কি জানা গেছে

গুগলের তরফে এখনও কিছু না জানানো হলেও, বিভিন্ন লিক আর রিপোর্ট মারফত ইতিমধ্যেই আঁচ করে নেওয়া যাচ্ছে কেমন হতে চলেছে পিক্সেল ১০ সিরিজ। বেস মডেলের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সঙ্গে থাকতে পারে গিম্বালের মতো ক্যামেরা স্টেবিলাইজেশন ফিচার। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৩০ ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করবে।

গুগল পিক্সেল ১০ প্রো ও প্রো এক্সএল নিয়েও কিছু তথ্য ফাঁস হয়েছে। জানা গেছে, প্রো মডেলে থাকতে পারে ৫,২০০ এমএএইচ ব্যাটারি, আর প্রো এক্সএল মডেলে পাওয়া যাবে ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি। চার্জিং স্পিড এবার আরও বাড়ানো হবে।

এছাড়া কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, Google Pixel 10 সিরিজে থাকতে পারে Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। কালার অপশনের ক্ষেত্রেও এবার পরিবর্তন আনা হবে। বাদ যাচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা ওবিসিডিয়ান ও পোরসিলিন কালার ভ্যারিয়েন্ট। আর Pixel 10 সিরিজে স্পিকারের সাউন্ড টিউনিং আরও নিখুঁত হবে বলে জানা গেছে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আগের থেকে অনেক দ্রুত কাজ করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি