জয়েন করুন

আসছে Google Pixel 10 সিরিজের চারটি স্মার্টফোন, কোন মডেলের কত দাম থাকবে

avatar
Written By : Julai Mondal
Updated Now: April 14, 2025 7:26 AM

গুগলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সিরিজ Google Pixel 10-এর দাম, ডিজাইন ও ফিচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের আগস্টে এই সিরিজ লঞ্চ হবে এবং এই সিরিজের অধীনে চারটি নতুন Pixel ফোন বাজারে আসবে, যার মধ্যে একটি বেস মডেল, দুটি প্রো মডেল এবং একটি ফোল্ডেবল ফোন থাকবে।

Google Pixel 10 সিরিজের সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, Pixel 10 Pro Fold মডেলের দাম রাখা হবে প্রায় ১,৬০০ ডলার (প্রায় ১,৩৭,৬৬৭ টাকা)। এটি পূর্ববর্তী মডেল Pixel 9 Pro Fold-এর তুলনায় ২০০ ডলার সস্তা। অপরদিকে, Pixel 10 এবং Pixel 10 Pro মডেলগুলোর দাম পূর্ববর্তী মডেলগুলোর মতোই থাকবে, অর্থাৎ যথাক্রমে ৭৯৯ ডলার (প্রায় ৬৮,৭০০ টাকা) এবং ৯৯৯ ডলার (প্রায় ৮৫,৯০০ টাকা)। তবে, Pixel 10 Pro XL মডেলটির দাম আগের চেয়ে ১০০ ডলার বেশি রাখা হতে পারে, অর্থাৎ ১,১৯৯ ডলার (প্রায় ১,০৩,৯৯৯ টাকা)।

Google Pixel 10 সিরিজের ডিজাইন ও ক্যামেরা

ডিজাইনের ক্ষেত্রে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল আগের থেকে কিছুটা কমপ্যাক্ট হতে পারে, যার ডাইমেনশন হবে ১৬২.৭ x ৭৬.৬ x ৮.৫ মিমি। যদিও এতে আগের মতোই ৬.৮ ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে। প্রো ভার্সনগুলো চকচকে ফ্রেমসহ আসবে, অন্যদিকে বেস মডেলটিতে থাকতে পারে ম্যাট ফিনিশ।

সব মডেলেই গুগলের নিজস্ব Tensor চিপসেট ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। নতুন চিপসেট উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আরও কার্যকর AI ফিচার অফার করবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল- এইবার বেস মডেল Pixel 10-তেও ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে, যার মধ্যে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। আগে এটি কেবল প্রো মডেলগুলোতেই সীমাবদ্ধ ছিল।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি