জয়েন করুন

সেরা ক্যামেরা ফোনে ১২ হাজার টাকা ছাড়, Google Pixel 9 কেনার সবচেয়ে বড় সুযোগ এখানে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 5:13 PM

সেরা ক্যামেরা স্মার্টফোনের কথা উঠলে Google Pixel সিরিজের নাম আসবেই। তাই আপনি যদি ভালো কোনো ক্যামেরা ফোন খোঁজ করে থাকেন তাহলে এই সিরিজের কোনো একটি ডিভাইস বেছে নিতে পারেন। তবে এই মুহূর্তে আমরা Google Pixel 9 এর কথা বলবো। এই ডিভাইসটি এখন প্রায় ১২ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। আর এতে আছে দুর্দান্ত ক্যামেরা সেটআপ, AI ফিচার এবং দীর্ঘক্ষণের ব্যাটারি ব্যাকআপ। আসুন Google Pixel 9 এর দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

সস্তায় কিনুন Google Pixel 9

ফ্লিপকার্টে গুগল পিক্সেল ৯-এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ৭৪,৯৯৯ টাকা। যেখানে ডিভাইসটি লঞ্চ হয়েছিল ৭৯,৯৯৯ টাকায়। এদিকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে পাওয়া যাবে আরও ৭,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। যারপর ডিভাইসটি মাত্র ৬৭,৯৯৯ টাকায় কেনা যাবে।

যদিও অফার এখানে শেষ নয়। গুগল পিক্সেল ৯ কেনার সময় যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে ৫০,১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। যদিও এই মূল্য পুরনো ফোনের মডেল আর কন্ডিশনের ওপর নির্ভর করবে।

Google Pixel 9 এর স্পেসিফিকেশন ও ফিচার

গুগল পিক্সেল ৯ ফোনের সামনে দেখা যাবে ৬.৩-ইঞ্চি Actua OLED ডিসপ্লে, যা গরিলা গ্লাস ভিক্টাস ২ দ্বারা সুরক্ষিত। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ২৭০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে গুগল টেনসর জি৪ চিপ ও টাইটান এম২ সিকিউরিটি কোর ব্যবহার করা হয়েছে। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে এবং গুগলের তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ৭ বছর পর্যন্ত এতে OS ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ইতিমধ্যেই এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট চলে এসেছে।

ফটোগ্রাফির জন্য Google Pixel 9 এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৪৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যেটি সুপার রেস জুম ৮× সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি