জয়েন করুন

সেরা ক্যামেরা ও সিকিউরিটি সহ Google Pixel 9a লঞ্চ হল, বড় ব্যাটারি সহ টেক্কা দেবে iPhone 16e কে

avatar
Written By : Suman Patra
Updated Now: March 19, 2025 10:58 PM

প্রত্যাশা মতোই গুগল আজ ভারত এবং বিশ্ব বাজারে তাদের নতুন পিক্সেল ফোন, Google Pixel 9a লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকার কম। নতুন এই স্মার্টফোনে টেনসর জি৪ চিপ ব্যবহার করা হয়েছে, যা Pixel, 9 প্রো, 9 Pro XL এবং Pixel 9 Pro Fold ডিভাইসেও উপস্থিত। Google Pixel 9a ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫১০০ এমএএইচ ব্যাটারি, যা ফুল চার্জে ব্যাটারি সেভার মোড সহ ১০০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে।

Google Pixel 9a এর ভারতে দাম

ভারতে গুগল পিক্সেল ৯এ এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। এটি iPhone 16e এর সাথে প্রতিযোগিতা করবে, যার ভারতে দাম শুরু হয়েছে ৫৯,৯০০ টাকা থেকে।

এটি আইরিস, অবসিডিয়ান, পেওনি এবং পোর্সেলিন কালারে এসেছে। তবে ভারতে তৃতীয় কালার ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে না। রিপোর্ট অনুসারে, আগামী মাসে ভারতে বিভিন্ন রিটেল স্টোরের মাধ্যমে এর সেল শুরু হবে, তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

বিশ্ব বাজারে গুগল পিক্সেল ৯এ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৩,০৮০ টাকা) এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯ মার্কিন ডলার (প্রায় ৫১,৭১৫ টাকা)।

Google Pixel 9a এর ফিচার ও স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ৯এ ডুয়েল সিম (ন্যানো + ইসিম) সাপোর্ট সহ অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের সঙ্গে এসেছে। এতে সাত বছর ধরে ওএস এবং সিকিউরিটি আপডেট আসবে। এই স্মার্টফোনে আছে ৬.৩-ইঞ্চি (১০৮০x২৪২৪ পিক্সেল) অ্যাকটুয়া (পিওএলইডি) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং ১২০ হার্টজ এর মধ্যে। ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ২৭০০ নিট পর্যন্ত এবং এর সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে।

পিক্সেল ৯এ চতুর্থ প্রজন্মের টেনসর জি৪ চিপ সহ এসেছে, যার সাথে টাইটান এম২ সিকিউরিটি চিপ যুক্ত আছে। ধুলো এবং জল থেকে সুরক্ষা নিশ্চিত করতে, ফোনে আইপি৬৮ রেটিং উপস্থিত। ফটোগ্রাফির জন্য, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ক্লোজড-লুপ অটোফোকাস এবং এফ/১.৭ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। এটি ৮x পর্যন্ত সুপার রেজোলিউশন জুম সাপোর্ট করে। ডিভাইসে ১২০-ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

Google Pixel 9a স্মার্টফোনে ম্যাক্রো ফোকাস, অ্যাড মি, নাইট সাইট, রিইমাজিন, ম্যাজিক ইরেজার, বেস্ট টেক, ফটো আনব্লার এবং পোর্ট্রেট লাইট সহ বেশ কয়েকটি ক্যামেরা ফিচার সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Google Pixel 9a ফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার এবং ৭.৫ ওয়াট ওয়্যারলেস (কিউআই) চার্জিং সাপোর্ট করে। গুগল দাবি করেছে যে ফোনটি ফুল চার্জে ভালোভাবে ব্যবহারে ৩০ ঘন্টারও বেশি ব্যাটারি লাইফ দেবে এবং এক্সট্রিম ব্যাটারি সেভার মোড চালু করলে ১০০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি